
ঝিনাইদহের কালীগঞ্জে আজ মঙ্গলবার দুপুরে একটি কুকুরের কামড়ে ছয়জন জখম হয়েছেন। উপজেলার পাইকপাড়া গ্রাম ও কালীগঞ্জ শহরের পুরাতন বাজারের হাটচাঁদনী এলাকায় এ ঘটনা ঘটে। জখমদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে নলপাঙ্গা সড়ক ধরে একটি কালো রঙের কুকুর পাইকপাড়া গ্রামে আসে। এ সময় কুকুরটি একে একে পাঁচজনকে কামড় দেয়। পরে একই সড়ক ধরে কুকুরটি কালীগঞ্জ বাজারে প্রবেশ করে।
পুরাতন হাটচাঁদনী এলাকায় এসে কুকুরটি আসুম কাজি নামে এক ব্যবসায়ীর ওপর হামলা করে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা পাইকপাড়া গ্রামের ভ্যানচালক ইসমাইল হোসেন বলেন, `আমি ভ্যান নিয়ে দাঁড়িয়ে ছিলাম। এসময় একটি কুকুর আচমকা আমার উপর ঝাঁপিয়ে পড়ে কামড় দেয়। একই সময় পাইকপাড়া গ্রামের নারীসহ আরো চারজনকে কামড় দেয়।'
কুকুরের কামড়ে জখম আসুম কাজি বলেন, `আমার বাড়ি উপজেলার দুধরাজপুর গ্রামে। আমি ব্যবসার জন্য মাল নিতে দুপুরে কালীগঞ্জ শহরে এসেছিলাম। হঠাৎ একটি কুকুর আমার উপর ঝাঁপিয়ে পড়ে হাতের একটি আঙুলের আংশিক ছিঁড়ে ফেলে। এ ছাড়া আমার পরিহিত জামাও প্যান্ট ছিঁড়ে ফেলে। পরে সেখানে উপস্থিত লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।'
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিশির কুমার ছানা জানান, কুকুরের কামড়ে জখম ছয়জন হাসপাতালে এসেছিলেন। সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে ভ্যাকসিন দেওয়া হয়েছে। পরবর্তী ভ্যাকসিন নেওয়ার সময় উল্লেখ করে চিকিৎসাপত্রও দেওয়া হয়েছে।

খুলনার বটিয়াঘাটায় কাজীবাছা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার গোপালখালী এলাকায় প্রিমিয়ার মিলসের পশ্চিম পাশে নদীর তীরে মরদেহটি ভেসে থাকতে দেখতে পান স্থানীয়রা...
৩৪ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন)...
৩৭ মিনিট আগে
মাদারীপুর সদর উপজেলায় একটি পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে টিনশেড ঘরটির চাল ও বেড়ার বড় একটি অংশ বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল বুধবার সন্ধ্যায় সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দক্ষিণ ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে...
৪০ মিনিট আগে
গাজীপুরের কোনা বাড়ি এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৫টায় মহানগরীর কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় আগুনের সূত্রপাত হয়।
২ ঘণ্টা আগে