
চিত্রা নদীদূষণ ও দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে ঝিনাইদহের জেলা প্রশাসন। আজ সোমবার সকাল থেকে কোটচাঁদপুরের দোড়া ইউনিয়ন অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালান সংশ্লিষ্ট ব্যক্তিরা। পর্যায়ক্রমে নদীর পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলায় চিত্রা নদীর দৈর্ঘ্য ৫৭.৭৭ কিলোমিটার। এর মধ্যে অবৈধ স্থাপনা রয়েছে ৯৪টি। এর মধ্যে কোটচাঁদপুরে ৩৪টি আর ৬০টি স্থাপনা কালীগঞ্জে। গত কয়েক মাস আগে কোটচাঁদপুরের দোড়া ইউনিয়ন অংশে নদীর সীমানা মেপে নির্ধারণ করা হয়। এ সময় নদীর মধ্যে ধরা পড়ে ৩৪টি অবৈধ পুকুর ও একটি মন্দিরের কিছু অংশ। সে অনুযায়ী ওই সব অবৈধ দখলদারদের প্রত্যেককে নোটিশ করা হয়। মাইকিং করা হয়, পুরো এলাকাজুড়ে। এরপরও দখলদাররা তাঁদের স্থাপনা সরিয়ে না নেওয়ায় আজ সকাল থেকে চিত্রা নদীদূষণ ও দখলমুক্ত করতে কাজ শুরু করেছে ঝিনাইদহের জেলা প্রশাসন।
অভিযানে ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) কাজী আনিসুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ড ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস, সার্ভেয়ার গোলাম মর্তুজ আলী, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাকির হোসেন ও কোটচাঁদপুরের লক্ষ্মীপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কবির হোসেন।
পানি উন্নয়ন বোর্ড ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস বলেন, ‘কোটচাঁদপুরের দোড়া ইউনিয়নের চিত্রা নদীর মধ্যে ৩৪টি স্থাপনা পড়েছে। আমরা ২০ দিন আগে নদীর সীমানা মেপে নির্ধারণ করে নোটিশ করেছিলাম। আজ সকাল থেকে ওই সব অবৈধ পুকুর নদীর সঙ্গে মিশিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। যা চলবে আগামী তিন দিন। আমরা আশা করছি, আগামী ৩ দিনের মধ্যে অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করা সম্ভব হবে।’ তিনি বলেন, নদী দখলমুক্ত করতে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসনের সহায়তা নেওয়া হয়েছে। ওই সময় তাঁরা ঘটনাস্থলে ছিলেন। এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। ওই সব দখলদারদের বিরুদ্ধে মামলা করবেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, না কোনো মামলা হচ্ছে না। কারণ তাঁরা কোনো বাধা প্রদান করেননি।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৪ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৬ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৬ ঘণ্টা আগে