নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মকছেদুল মোমিনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক তাঁকে এই জরিমানা করেন।
জানা গেছে, মঙ্গলবার উপজেলার সুন্দরপুর এলাকায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওই দোয়া মাহফিলে উপজেলা কৃষক দল নেতা মকছেদুল মোমিন ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁনকে উদ্দেশে বলেন, ‘একজন ভণ্ড, চরিত্রহীন উন্মাদ কোনো দিন কখনো রাজনীতি প্রস্ফুটিত করতে পারে না। এখনই হুংকার দিয়ে কথা বলে, কার বিরুদ্ধে হুমকি দেয়। আপনার হুমকি আমরা মানি না। আপনার হুমকি যেখানে বাড়ি, সেখানে দিয়েছিলেন; পাছায় লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। ঝিনাইদহ-২-এ ছিলেন—দুইয়ে যান।’ তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক আজকের পত্রিকাকে বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী উসকানিমূলক ও ব্যঙ্গাত্মক বক্তব্য প্রদান করায় তাঁকে এই জরিমানা করা হয়। পরবর্তীকালে এ রকম বক্তব্য না দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে যোগ করেন তিনি।

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে পাঁচ বস্তায় ২৪টি গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক পাহাড়ি নারীকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়ায়। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট এলাকার রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইনের নেতৃত্বে এবং পুলিশের...
১ ঘণ্টা আগে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ...
৩ ঘণ্টা আগে
হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
৩ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
৩ ঘণ্টা আগে