
চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই শ্রমিক সমিতির বিরোধে বন্ধ হয়ে যাওয়া চাঁপাইনবাবগঞ্জের সব রুটের বাস ও ট্রাক চলাচল প্রায় ৯ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া কর্মবিরতি বেলা ৩টার দিকে প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁদা আদায়কে কেন্দ্র করে জেলার দুই শ্রমিক সমিতির মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধের জেরে আজ সকাল থেকে পরিবহনশ্রমিকেরা বাস ও ট্রাক চলাচল বন্ধ করে দেন।
কর্মবিরতির কারণে চাঁপাইনবাবগঞ্জ থেকে বিভিন্ন রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রী ও পণ্য পরিবহনে ভোগান্তি দেখা দেয়। জেলার বিভিন্ন বাসস্ট্যান্ড ও সড়কে যানবাহন আটকা পড়ে। গন্তব্যে যেতে না পেরে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
পরে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা ও সমঝোতার উদ্যোগ নেওয়া হলে বেলা ৩টার দিকে কর্মবিরতি প্রত্যাহার করা হয়। এরপর চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বাস ও ট্রাক চলাচল স্বাভাবিক হয়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার সব রুটে বাস ও ট্রাক চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।
প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরেছে।

সকালে হাসপাতালের এক পরিচ্ছন্ন কর্মী বাথরুম পরিষ্কার করতে গিয়ে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে দেখা যায়, বাথরুমের ওপরের লোহার পাইপের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় আছেন ওই তরুণী।
১৪ মিনিট আগে
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির দুই প্রার্থীর মধ্যে জেলা বিএনপির সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের প্রতিদ্বন্দ্বিতার পথ অনেকটাই পরিষ্কার হয়েছে...
২০ মিনিট আগে
পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার যুবক মো. সজিব (২৫)। কিন্তু প্রবাসে গিয়ে আর ঘরে ফেরা হলো না তাঁর। গতকাল রোববার (৪ অক্টোবর) সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে দেশে থাকা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া...
৩৮ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ তিন দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসব দাবি তুলে...
১ ঘণ্টা আগে