বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সভাপতি ও ঝিনাইদহ-২ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমান মারা গেছেন।
আজ মঙ্গলবার ভোরে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেছেন। হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ছোঁয়া ইসরাইল।
তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্ত্রী মাহাবুবা রহমান শিখা গৃহিণী। মেয়ে শামীম রহমান শিমু স্বামীর সঙ্গে কানাডা থাকেন। বড় ছেলে ইব্রাহীম রহমান ও ছোট ছেলে শোয়াইব রহমান বসবাস করেন ঢাকায়।
ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্না জানান, সোমবার সাংগঠনিক সব কাজ সেরে রাতে ঝিনাইদহ শহরের গীতাঞ্জলি সড়কের নিজ বাসভবনে ঘুমিয়ে পড়েন। এখানে তিনি একাই থাকতেন। সকালে তিনি ঘুম থেকে না উঠলে বেলা ১১টার পর দলীয় কর্মীরা বাসায় গিয়ে ডাকাডাকি করেন। এতে তিনি সাড়া না দিলে কর্মীরা দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত্যু ঘোষণা করেন।
কামাল আজাদ আরও জানান, মসিউর রহমান ঝিনাইদহের উন্নয়নে অনেক অবদান রেখেছেন। তার এই মৃত্যুতে দল একজন শক্তিশালী সাংগঠনিক নেতাকে হারাল।
মসিউর রহমান ১৯৫৩ সালের ২৫ জুন কন্যাদহ গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ গ্রহণ করেন।

উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদে ৫৬ দশমিক ২৯০ টন চাল ৫ হাজার ৬২৯ ব্যক্তির মধ্যে বিতরণ করলে প্রত্যেকে ১০ কেজি চাল পাওয়ার কথা। কিন্তু অসহায় ব্যক্তিদের ১০ কেজি চালের পরিবর্তে ৮ কেজি আবার কাউকে সাড়ে ৮ কেজি চাল দেওয়া হচ্ছে।
১১ মিনিট আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার জনগণের ভাষা না বুঝে জন-আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। তাই জনগণ মন্ত্রীদের দেখে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। শনিবার (২৩ মে) বরিশাল মহানগর জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
২৮ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে বালতির পানিতে চুবিয়ে আবু তালহা নামে সাত বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার লখপুর এলাকায় ঘটেছে। এই ঘটনায় শিশুটির সৎমা রুকাইয়া শিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে শিশু হত্যার ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদন তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ শনিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান...
১ ঘণ্টা আগে