
ঝালকাঠির নলছিটি-মোল্লারহাট আঞ্চলিক মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার অংশ দীর্ঘ ১৭ বছর ধরে সংস্কারবিহীন পড়ে আছে। বর্ষা মৌসুমে সড়কের গর্তে জমে থাকা পানি অনেকটা মৃত্যুফাঁদের মতো পরিস্থিতি তৈরি করেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
দপদপিয়া থেকে নলছিটি পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কের একপাশ নদী ও খালের অংশে ভেঙে পড়েছে। ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে বহুবার গাছপালা উপড়ে গিয়ে রাস্তার ক্ষতি হলেও আজ পর্যন্ত কোনো দৃশ্যমান সংস্কার হয়নি। এতে সড়ক সংকুচিত হয়ে যান চলাচল চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
বিশেষ করে তালতলা, মাদারঘোনা, শেরেবাংলা, মোল্লারহাট, নান্দিকাঠি ও খাজুড়িয়া এলাকায় বর্ষায় জমে থাকা পানিতে পথচারীদের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। যানবাহনের চাকা থেকে ছিটকে আসা কাদা ও ময়লা পানি আশপাশের দোকানে ঢুকে পড়ে, পণ্য নষ্ট হয়, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন।
স্থানীয় ব্যবসায়ী মো. মাসুদ হাওলাদার বলেন, ‘বৃষ্টির দিনে দোকানে কাদাপানি ঢুকে পড়ে। পণ্য নষ্ট হয়, ক্রেতা আসে না। বছরের পর বছর এই ভোগান্তি চলছে, কেউ শোনে না।’
অটোরিকশাচালক মো. মনির হোসেন বলেন, ‘প্রতিদিন গাড়ির পার্টস নষ্ট হয়। খরচ বাড়ছে, তাই ভাড়াও বাড়াতে হচ্ছে।’
একজন পথচারী নুসাইবা জান্নাতি জানান, ‘কাদায় পা আটকে যায়, জামা-কাপড় নষ্ট হয়। রোগী নিয়ে রওনা হলে ভয় হয় গাড়ি উল্টে না পড়ে।’
শিক্ষার্থী মো. তাওহীদ হোসেন বলেন, ‘স্কুলে যাওয়ার সময় কাদা ছিটকে জামা নষ্ট হয়ে যায়। সারা দিন সেই ময়লা কাপড় পরেই থাকতে হয়। মনোযোগ নষ্ট হয় পড়াশোনায়।’
স্থানীয় নাগরিক ও সাবেক ছাত্রনেতা মো. সরদার সাইফুল ইসলাম জানান, ‘২০০১ সালে বিএনপি সরকারের সময় এই সড়ক পাকা করা হয়। এরপর ১৭ বছর ধরে কোনো সংস্কার হয়নি। এমনকি সাবেক এমপি আমির হোসেন আমুর সময়েও দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি।’
তিনি বলেন, ‘নির্বাচনের আগে প্রতিশ্রুতি থাকলেও পরে আর কেউ initiative নেয়নি। জনগণের প্রতি দায়বদ্ধতা নেই বলেই আজ এই অবস্থা।’
উল্লেখ্য, এই সড়ক দিয়ে নলছিটি পৌরসভার একটি অংশসহ সুবিদপুর, মোল্লারহাট, রানাপাশা, নাচনমহল, কুশঙ্গল, সিদ্ধকাঠি, কুলকাঠি ও দপদপিয়া ইউনিয়নের মানুষ উপজেলা শহরে যাতায়াত করেন। সড়কের এমন বেহাল অবস্থার কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
এ বিষয়ে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান আজকের পত্রিকাকে বলেন, ‘সড়কের গর্ত ও ভাঙন চিহ্নিত করে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই সংস্কারকাজ শুরু হবে।’

খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের সংকটের কারণে বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এক মাসের বেশি সময়ে ৬টি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক রয়েছেন তিনজন। এসব আদালতে ১৯ হাজার মামলা বিচারাধীন। অর্থাৎ ৬ হাজার মামলার বিচারকার্য চালাতে হিমশিম খাচ্ছেন...
২ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা মো. আয়ুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
৩৯ মিনিট আগে
সিলেটের হজরত শাহজালালের (র.) মাজারের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করা হবে। গণনায় পাওয়া টাকার ৩৫ শতাংশ মাজারের উন্নয়ন কাজের জন্য নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে রাখা হবে এবং ৬৫ শতাংশ দৈনন্দিন ব্যবস্থাপনা কাজে ব্যয় করা হবে। মাজারের পরিচালনার জন্য ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মোটরসাইকেলটি সুমনের। সুমন নিজেই চালাচ্ছিলেন। আহত রবিউল পেছনে বসা ছিলেন। নতুন বাজার এলাকায় একটি ট্রাক পেছন থেকে তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। তখন তাঁরা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এরপর পথচারীরা তাঁদের দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।
১ ঘণ্টা আগে