
ঝালকাঠির নলছিটি উপজেলা ব্যাটারি ও সিএনজিচালিত দুটি অটোরিকশায় ধাক্কা দিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।
আজ শুক্রবার বিকেলে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম আনোয়ার আকন (৩৮)। তিনি নলছিটি উপজেলার দুধারিয়া গ্রামের আব্দুল খালেক আকনের ছেলে। আহত যাত্রীদের স্থানীয় লোকজন উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে কুয়াকাটাগামী খান পরিবহনের একটি বাস দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি ও সিএনজিচালিত দুটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রী আনোয়ার আকন ঘটনাস্থলেই মারা যান। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য বরিশাল-কুয়াকাটা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নলছিটি থানার ওসি আব্দুস ছালাম আজকের পত্রিকাকে জানান, দুর্ঘটনায় এক বিজিবি সদস্য ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হয়েছেন দুই ব্যক্তি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১৪ মিনিট আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
২০ মিনিট আগে
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১ ঘণ্টা আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
২ ঘণ্টা আগে