
ঝালকাঠির রাজাপুরে বাসের ধাক্কায় মো. নাসিম উদ্দিন আকন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের নলবুনিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ রাসেল বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় নাসিম আকনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নাসিমের সঙ্গে দুর্ঘটনায় মোটরসাইকেলচালক শহিদুল ইসলাম আহত হয়েছেন। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন।
শহিদুল ইসলামের বরাত দিয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আকন বলেন, ‘নলবুনিয়া এলাকায় একটি ঠিকাদারির কাজ পরিদর্শন শেষে তাঁরা মোটরসাইকেলে রাজাপুরে ফিরছিলেন। পথে পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নাসিম আকন ছিটকে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পান এবং ডোবায় পড়ে যান। শহিদুলও মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান।’
আবু সায়েম আকন আরও বলেন, ‘স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। শহিদুল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন। তবে নাসিমের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। বাসটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে।’

ঈদুল আজহার ছুটি শেষে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। এতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুতে ঢাকামুখী যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বিভিন্ন রুটে বাসভাড়াও স্বাভাবিক সময়ের তুলনায় বেশি আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।
৬ মিনিট আগে
মেঘালয় সীমান্তঘেঁষা নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাছ ধরার জালে আটকা পড়া একটি অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। সোমবার (১ জুন) সকালে উপজেলার সদর ইউনিয়নের আগাড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় ৮ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে। আজ সোমবার সকাল পৌনে ৮টার দিকে তাদের আদালতে আনা হয়।
২৭ মিনিট আগে
কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টিপু সুলতানের বিরুদ্ধে সমাবেশে আপত্তিকর ও অসম্মানজনক বক্তব্য দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম। তিনি কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্যও।
১ ঘণ্টা আগে