
‘স্যার’ সম্বোধন না করায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদারের বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার একটি জাতীয় দৈনিকের স্থানীয় প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিন আকাশ এ অভিযোগ করেন।
সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন আকাশ বলেন, “উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে গত বৃহস্পতিবার দুপুরে করোনার টিকা সংক্রান্ত তথ্য নেওয়ার জন্য ফোন করা হয়। এ সময় তাঁকে দাদা বলায় ক্ষিপ্ত হন তিনি। অপর প্রান্ত থেকে তিনি বলেন, ‘তুই আমাকে স্যার না বলে দাদা ডাকলি কেন? আমি তোর কিসের দাদা? তুই আমাকে সব সময় স্যার ডাকবি।’ এরপর কোনো তথ্য না দিয়েই কলটি কেটে দেন। গতকাল বিষয়টি আমার ফেসবুকে প্রকাশ করলে তা জানাজানি হয়ে যায়।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস কুমার তালুকদার বলেন, ‘গত বৃহস্পতিবার দুপুরে নাসির নামে এক সাংবাদিক তথ্য চেয়ে আমাকে মোবাইল করেন। তখন আমি উপজেলা পরিষদে শিশুদের টিকা নিয়ে ব্যস্ত ছিলাম। দাদা না ডেকে স্যার ডাকবা, এতটুকুই বলেছি। এর বেশি কিছু বলিনি।’
এ ব্যাপারে কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মো. কাজল বলেন, ‘ডা. তাপস কুমার তালুকদার আমার ক্লাবের সদস্যের সঙ্গে এমন আচরণ করে অন্যায় করেছেন। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তিনি সাংবাদিকের সঙ্গে এমন আচরণ করেছেন, তাহলে রোগীদের সঙ্গে কী আচরণ করতে পারেন! রোগীরাও তাঁর কাছ থেকে কী ধরনের সেবা পান!’

বগুড়ার ধুনটে যমুনা নদীর অব্যাহত ভাঙনরোধে নেওয়া হচ্ছে না কোনো স্থায়ী ব্যবস্থা। ফলে ভয়াবহ রূপ নিয়েছে যমুনার ভাঙন। গত কয়েক দিনের ভাঙনে বহু মানুষের আবাদি জমি, বসতভিটা বিলীন হয়েছে। যমুনায় সব হারিয়ে এখন অথৈ সাগরে পড়েছেন নদীপারের বাসিন্দারা।
২ মিনিট আগে
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মহাব্যবস্থাপক (অর্থ) মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ বয়স জালিয়াতি করে ১৭ বছর ধরে প্রতিষ্ঠানটিতে চাকরি করছেন বলে অভিযোগ উঠেছে। অফিস অর্গানোগ্রামের (প্রতিষ্ঠানের জনবলকাঠামো) বাইরে গিয়ে তিনি পদোন্নতিও পেয়েছেন বলে জানা গেছে।
৭ মিনিট আগে
বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল ১০ শয্যার বার্ন ইউনিট। এর নির্মাণকাজ শেষ হয় ২০১৯ সালের অক্টোবরে। সাত বছর পেরিয়ে গেলেও এই ইউনিট চালু হয়নি। নেই বিশেষজ্ঞ চিকিৎসক, প্রয়োজনীয় নার্স ও চিকিৎসা সরঞ্জাম। এমনকি হাসপাতালের অর্গানোগ্রামেও বার্ন ইউনিটের অ
১৩ মিনিট আগে
গত বুধবার ৭ অক্টোবর নাটোর রেলস্টেশন থেকে ক্রিলের ল্যাপটপটি চুরি হয়। পরদিন বৃহস্পতিবার অমল কুমার সাহা নামের এক ব্যক্তি নাটোর থেকে নওগাঁয় নিজ শ্বশুরবাড়ি যাওয়ার পথে নলডাঙ্গার মাধনগর স্টেশন এলাকায় তিতুমীর এক্সপ্রেস ট্রেনে একটি সিটের নিচে ক্রিলের ল্যাপটপটি দেখতে পান। পরে তিনি এটা নিয়ে তাঁর শ্বশুরবাড়ি...
৪ ঘণ্টা আগে