
ঝালকাঠির নলছিটিতে নিজের নামে জমি লিখে দিতে অস্বীকৃতি জানানোয় ৮০ বছর বয়সী বাবাকে মারধরের অভিযোগে মো. রাজিব হোসেন রাজু নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের তেওলা গ্রামের বাসিন্দা সৈয়দ মোকছেদ আলী নলছিটি থানায় ছেলে রাজিব হোসেন রাজুর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি প্রায়ই গভীর রাতে বাড়িতে এসে পরিবারের সদস্যদের গালিগালাজ ও মারধর করতেন। ১৩ জুলাই বাবার কাছে নিজের নামে জমি লিখে দেওয়া অথবা জমি বিক্রি করে টাকা দেওয়ার দাবি জানান তিনি। এতে বাবা রাজি না হলে তাঁকে এলোপাতাড়ি কিলঘুষি মারার অভিযোগ করা হয়েছে।
এ সময় বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে মা তাসলিমা বেগমকেও মারধর করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ঘটনার পর মাদকের টাকা জোগাড় করতে বাড়িতে থাকা একটি স্বর্ণের চেইন ও মায়ের কানের দুল নিয়ে পালিয়ে যান রাজিব।
অভিযুক্তের বোন সৈয়দা মুন্নি আক্তার বলেন, তাঁর ভাই দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য রাজিব একাধিকবার বাবা-মাকে মারধর করেছেন। পরিবারের সদস্যদের কোনো কথাই তিনি শোনেন না। নিরুপায় হয়ে এবার তাঁর বাবা থানায় মামলা করেছেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ভুক্তভোগী সৈয়দ মোকছেদ আলী একজন বয়স্ক ব্যক্তি। একাধিকবার স্ট্রোক করায় তিনি ঠিকমতো চলাফেরা করতে পারেন না। এমন অবস্থায় তাঁকে মারধরের অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্ত রাজিব হোসেন রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
২ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
৩ ঘণ্টা আগে