যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৬ জন এবং উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৩৫ জন। আজ বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জনের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ।
ডা. রেহেনেওয়াজ জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩০৮টি নমুনা পরীক্ষায় ৯৭ জন, জিন এক্সপার্টের ৫ টিতে ১টি এবং অ্যান্টিজেনের ২১৮টি নমুনার মধ্যে ৩৭ টিতে করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে যশোর সদরে ৯১, চৌগাছায় ১২, ঝিকরগাছায় ১০, অভয়নগরে ৬, মনিরামপুরে ৫, বাঘারপাড়ায় ৪, শার্শায় ৪ ও কেশবপুরে ৩ জন রয়েছেন।
এ নিয়ে জেলায় মোট ১৯ হাজার ৪২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৮২ জন। জেলায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৭৪ জন।










