Ajker Patrika

শার্শা সীমান্তে ধানখেত থেকে ওয়ান শুটারগান উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১৭: ৫৭
শার্শা সীমান্তে ধানখেত থেকে ওয়ান শুটারগান উদ্ধার
উদ্ধার করা ওয়ান শুটারগান। ছবি: আজকের পত্রিকা

যশোরের শার্শা সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ভোরে শার্শা থানার শিকারপুর এলাকায় পুলিশের অভিযানে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শিকারপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই যুবক দৌড়ে পালিয়ে যান। পরে পাশের একটি ধানখেত থেকে তাঁদের ফেলে যাওয়া একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা দুই আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত