
যশোরে সকিনা বেগম (৬০) নামের এক বৃদ্ধের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে শহরের বেজপাড়া মেইন রোড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহত ব্যক্তির পুত্রবধূ মরিয়ম খাতুনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
নিহত সকিনা বেগম বেজপাড়া এলাকার লাল চাঁদ খলিফার স্ত্রী।
পুলিশ জানায়, সকিনা বেগমের ছেলে শহিদুল গতকাল সকাল ৯টার দিকে দোকানে চলে যান। সকালে যাওয়ার আগে তাঁর স্ত্রী মরিয়ম তাঁকে বাইরে খেয়ে নিতে বলেন। এ সময় শহিদুল তাঁর মায়ের খোঁজ করলে তাঁকে বলা হয়, তাঁর মা বাইরে গেছেন। রাত ১০টার দিকে বাসায় ফিরে শহিদুল তাঁর মাকে দেখতে না পেয়ে আবারও খোঁজ নেন। তখনো তাঁর স্ত্রী তাঁকে জানান, সকিনা বেগম বাসায় ফেরেননি। এ নিয়ে সন্দেহ হলে একপর্যায়ে শহিদুল থানায় গিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে রাত সাড়ে ১২টার দিকে বাসার সামনে একটি বস্তায় লাশ দেখতে পান শহিদুল। পরে তিনি ও তাঁর বোন শাহিদা বেগম লাশটি সকিনা বেগমের বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, ‘শহরের বেজপাড়া থেকে বস্তাবন্দী এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। দ্রুতই পুরো ঘটনা ব্রিফিং করে জানানো হবে।’

চাঁদপুরের আট উপজেলায় ৯২টি ইউনিয়ন স্বাস্থ্য ও উপস্বাস্থ্যকেন্দ্রে কাগজে-কলমে চিকিৎসক রয়েছেন। অথচ সেসব চিকিৎসক সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সংযুক্তিতে দায়িত্ব পালন করছেন। ফলে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সামান্য সেবা পেতেও ছুটতে হচ্ছে উপজেলা কিংবা জেলা সদরে।
৪১ মিনিট আগে
বাগেরহাটের চিতলমারীতে অবৈধ ড্রেজার ও রুট পারমিটবিহীন বাল্কহেড দিয়ে ভূগর্ভ থেকে বালু উত্তোলন ও পরিবহনের মহোৎসব চলছে। প্রশাসনের জরিমানার পরেও উপজেলার ১০ থেকে ১২ জন চিহ্নিত ড্রেজার ও বাল্কহেডের মালিক ভূগর্ভ থেকে প্রতিদিন হাজার হাজার ঘনফুট বালু উত্তোলন ও পরিবহন করছেন।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার ভয়াল গ্রাসে প্রতিনিয়ত ঘরবাড়ি হারাচ্ছেন নদীপাড়ের মানুষেরা। গত ৭২ ঘণ্টায় তিস্তা নদীর আকস্মিক ভাঙনে বিলীন হয়ে গেছে ৮৩টি পরিবারের বসতভিটা। এর মধ্যে ১২টি পরিবারের অন্তত সাতটি টিনের ঘর পুরোপুরি নদীতে তলিয়ে গেছে এবং কয়েকটি ঘরের আংশিক নদীতে চলে গেছে।
১ ঘণ্টা আগে
জীবিকার তাগিদে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ৩৩ বছরে নিখোঁজ বরগুনার পাথরঘাটার ১৯২ জেলে। ঝড়, জলোচ্ছ্বাস, উত্তাল ঢেউ ও বৈরী আবহাওয়ার কবলে ট্রলারডুবির পাশাপাশি গভীর সমুদ্রে যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতাও বাড়াচ্ছে এ ঝুঁকি। অনেকের পরিবার এখনো স্বজনের অপেক্ষায়।
২ ঘণ্টা আগে