যশোরের মনিরামপুরে একটি মাছের ঘের থেকে প্রকাশ মল্লিক (৪৩) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে নেহালপুর ক্যাম্প পুলিশ উপজেলার কালীবাড়ি বকুলতলাসংলগ্ন ওয়াদুদ শেখের ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
মৃত প্রকাশ মল্লিক অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ফুলের গাতী গ্রামের মৃত প্রহলাদ মল্লিকের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। তাঁর স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।
পুলিশ ও মৃতের স্বজনদের ধারণা, দুই দিন আগে কেউ প্রকাশ মল্লিককে ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ ঘেরে ফেলে গেছে।
গত বছর মনিরামপুরের হাজিরহাট এলাকায় দিনের বেলায় প্রকাশ্যে রফিক নামে ইজিবাইকের চালক খুন হন। সেই ঘটনায় মনিরামপুর থানায় দায়ের করা মামলার আসামি ছিলেন এই প্রকাশ।
পুলিশ জানায়, বেলা ১১টার দিকে ঘেরের মালিক ওয়াদুদ শেখের স্ত্রী মেরিনা বেগম মরদেহ ভাসতে দেখেন। এরপর স্থানীয় লোকজন নেহালপুর ক্যাম্পে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহত ব্যক্তির ভাই অসিত মল্লিক বলেন, ‘গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বাড়ির সামনের একটি দোকানে চা খেয়ে নেহালপুরের কালীবাড়ির উদ্দেশে বের হয় আমার ভাই। দুই ঘণ্টা পর রাত নয়টা থেকে তার মোবাইল বন্ধ পাই। ঘটনাটি পুলিশকে না জানিয়ে আমরা নিজেরা তাকে খুঁজতে থাকি। রোববার দুপুরে ভাইয়ের মরদেহের খবর পাই।’
অসিত মল্লিক জানান, ‘আমার ভাইয়ের নামে মনিরামপুর থানায় একটি হত্যা মামলা ছিল। তবে সে কখনো জেল খাটেনি। ভাইয়ের সঙ্গে কারও কোন শত্রুতার বিষয়েও আমাদের জানা নেই।’
নেহালপুর ক্যাম্পের ইনচার্জ এসআই আতিকুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে বাইরের এলাকা থেকে কেউ হত্যা করে মরদেহ ঘেরে ফেলে গেছে। মৃত ব্যক্তির ঘাড়ে গভীর ক্ষতচিহ্ন রয়েছে।
মনিরামপুর থানার ওসি নূর-ই-আলম সিদ্দীকি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘেরে লাশের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃতের নামে থানায় একটি মামলা রয়েছে।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৩ হাজার ২৭০ জন পরিচ্ছন্নতাকর্মী প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার হিসেব আর্থিক অনুদান পেয়েছেন। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে ঈদের উপহার তুলে দেন চসিক মেয়র মেয়র শাহাদাত
৩২ মিনিট আগে
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরি হয়েছে। গতকাল সোমবার (১৬ মার্চ) দিবাগত রাতে বাগেরহাট শহরের আমলাপাড়ায় আইজিপির তিনতলা বাড়ির বিদ্যুতের সার্ভিস তার চুরি করেছে চোর।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহে বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ ছাড়া জেলার ১৩টি উপজেলায় ঈদুল ফিতরের নামাজের সময়সূচি নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
১ ঘণ্টা আগে
ঈদে যাত্রীদের দুর্ভোগ কমাতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ছোট-বড় মিলিয়ে মোট ১৭টি ফেরি এবং আরিচা-কাজিরহাট রুটে পাঁচটি ফেরি চালু রাখা হয়েছে। এ ছাড়া ৩৩টি লঞ্চ ও ৬৭টি স্পিডবোট চলাচল করছে। জরুরি পণ্য, শিশুখাদ্য ও পচনশীল দ্রব্যবাহী যানবাহন ছাড়া অন্যান্য পণ্যবাহী ট্রাক চলাচল সাময়িকভাবে বন্ধ রাখায় ঘাট এলাকায়
১ ঘণ্টা আগে