যশোরের মনিরামপুরে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে (হিজড়া) কুপিয়ে হত্যার ঘটনায় রমজান আলী বাবু (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত ছুরি বাবুর কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার বিকেলে যশোর শহরতলির মুড়োলি মোড় থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় বাবুকে গ্রেপ্তার করেন ডিবির উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম। এরপর সন্ধ্যায় বাবুকে নিয়ে তাঁর কামালপুরের বাড়িতে যায় পুলিশ। সেখান থেকে পুলিশ হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করে। বাবু মনিরামপুর উপজেলার কামালপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে।
ডিবির উপপরিদর্শক মফিজুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার বাবু পুলিশকে জানিয়েছেন, হিজড়া পলির সঙ্গে তাঁর বন্ধুত্বের সম্পর্ক ছিল। সেই সূত্রে পলির মাছনা মোড়ল পাড়ার বাড়িতে যাতায়াত ছিল বাবুর। পলি ওই বাড়িতে একাই থাকতেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পলির ফোন পেয়ে তার বাড়িতে যান বাবু।
বাবু জানিয়েছেন, সেখানে অন্তরঙ্গতার পর পলি ঘুমিয়ে পড়লে তিনি চুরির উদ্দেশ্যে ওই ঘরের মূল্যবান জিনিসপত্র খুঁজতে থাকেন। একপর্যায়ে পলির ঘুম ভেঙে গেলে তিনি তাকে জড়িয়ে ধরে পুলিশে দিতে চান। তখন ছাড়া পেতে বাবু নিজের কাছে থাকা ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পলিকে হত্যা করে পালিয়ে যান।
বাবু আরও জানিয়েছেন, পলির ঘরে চুরির পরিকল্পনা তার দীর্ঘদিনের। কিন্তু পলিকে হত্যার কোনো পরিকল্পনা তাঁর ছিল না।
এসআই মফিজুল ইসলাম বলেন, পলিকে হত্যা করে চুরির মালামাল নিয়ে পালাতে যশোর শহরে আসেন বাবু। পলির মোবাইলে পাওয়া বাবুর নম্বরের সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্রমতে, মনিরামপুরের খানপুর ইউনিয়নের ঘুঘুদা গ্রামের আব্দুল খালেক গাজীর সন্তান পলি। বেশ কয়েক বছর ধরে বাবার ভিটা ছেড়ে পলি একই ইউনিয়নের মাছনা মোড়ল পাড়ায় পাকা বাড়ি করে সেখানে একাই বসবাস করে আসছিলেন। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে পুলিশ ওই বাড়ি থেকে পলির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় নিহতের ভাই মিজানুর রহমান বাদী হয়ে মনিরামপুর থানায় অজ্ঞাত আসামিদের নামে মামলা করেছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপকমিশনার (এডিসি) পদমর্যাদার আট কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। এর মধ্যে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে নতুন উপকমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ রোববার (৩০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এসব
৭ মিনিট আগে
প্রতিদিন সকালে তাড়াহুড়ো করে বাসা থেকে বের হতেন রনজিলা পারভীন। স্কুলে পৌঁছেই কোমলমতি শিক্ষার্থীদের জড়িয়ে ধরতেন। কে পড়া শিখেছে, কে স্কুলে আসেনি, কার বাড়িতে কী সমস্যা, সবকিছুর খোঁজ রাখতেন তিনি। কিন্তু আজ রোববার সকালের সব দৃশ্যই কেমন অন্যরকম! স্কুলে এলেন রনজিলা পারভীন, তবে নিথর দেহ হয়ে, সাদা লাশবাহী
৯ মিনিট আগে
বক্তারা বলেন, গুমের শিকার কেউ জীবিত না থাকলে রাষ্ট্রীয়ভাবে তাঁর পরিবারকে বিষয়টি জানাতে হবে। তা করতে ব্যর্থ হলে দেশে আবারও ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম এবং গুমের সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা রয়েছে।
২৭ মিনিট আগে
টাঙ্গাইলের নাগরপুরে শিল দিয়ে মাথায় আঘাত করে ভ্যানচালক আব্দুর রহিম ভূইয়াকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে মোস্তফা ভূইয়ার বিরুদ্ধে। আজ রোববার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পলাতক বলে জানিয়েছে পুলিশ।
৩১ মিনিট আগে