যশোরে স্বাস্থ্যবিধি না মানায় ১৭ জনের কাছ থেকে ২১ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, করোনা সংক্রমণ রোধে সারা দেশের ন্যায় যশোরেও লকডাউন চলছে। লকডাউন কার্যকর করতে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে। আজ এ অভিযানকালে জনের কাছ থেকে ২১ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান।
মো. সায়েমুজ্জামান জানান, এখন পর্যন্ত কেশবপুরে ১৩ জনের কাছ থেকে ১৩ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া মনিরামপুরে ২ জনকে ৭ হাজার টাকা, চৌগাছায় একজনকে ১ হাজার এবং ঝিকরগাছায় একজনকে ১০০ টাকা জরিমানা করা হয়।










