
যশোরের বেনাপোল সীমান্তবর্তী বড় আঁচড়া গ্রামে ধানখেত থেকে অজ্ঞাত (আনুমানিক ৫৫ বছর) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বেনাপোল বন্দর থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ব্যক্তির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে নির্যাতনের পর হত্যা করে মরদেহটি ধানখেতে ফেলে রেখে গেছে। নিহতের গায়ের রং শ্যামলা। তাঁর পরনে ছিল কালো ট্রাউজার এবং ছাই রঙের গেঞ্জি।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, সকালে স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে ধানখেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহতের পরিচয় শনাক্ত এবং হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

বান্দরবান সদর উপজেলার টংকাবতি ইউনিয়নের হাতিরডেরা এলাকা থেকে ৬ রাবার বাগান শ্রমিককে অপহরণের পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। অপহৃতরা হলেন, ইসমাইল (২৪), করিম উল্ল্যাহ (২৬), রমিত (২৯), নুরুল আফসার (১৯) মো. আরাফাত (২২) ও সাকিব (১৮)।
২ মিনিট আগে
গতকাল মধ্যরাতে কালবৈশাখী শুরু হয়। প্রায় ৩০ মিনিটের ঝড়ে কনকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মৌলভীবাজার-শেরপুর সড়কের ওপর পল্লী বিদ্যুতের তিনটি খুঁটি রাস্তার ওপর পড়ে যায়। একই সঙ্গে বড় একটি গাছ রাস্তার ওপর ভেঙে পড়ে।
৬ মিনিট আগে
স্থানীয়রা জানান, দিনে-রাতে যেভাবে বিদ্যুৎ আসা-যাওয়া করছে, তা অকল্পনীয়। এভাবে চলতে থাকলে ভোগান্তি আরও বাড়বে। শিক্ষার্থীদের পড়ালেখাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক সময় রাতে বিদ্যুৎ না থাকায় ঠিকমতো ঘুমানোও যায় না।
১০ মিনিট আগে
ঘটনার সূত্রপাত হয় সংসদের কক্ষের সামনে দেয়াললিখনকে কেন্দ্র করে ছাত্রদল নেতা-কর্মীদের সঙ্গে বাগ্বিতণ্ডার জেরে। পরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল থেকে সাংবাদিকদের ভিডিও ধারণে বাধা দেওয়া হয় বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে