টানা দু’দিন যশোরে করোনা আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। গত তিন মাসের মধ্যে প্রথমবারের মতো এ ঘটনা ঘটল। ফলে জেলায় মৃতের সংখ্যা ৪৬১ জনই রয়েছে।
এদিকে গত বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলায় ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা বিবেচনায় যার গড় ৭.৬২ শতাংশ। যশোরের সিভিল সার্জনের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. রেহেনেওয়াজ জানিয়েছেন, বৃহস্পতিবার ৫৭৮ জনের নমুনার ফল এসেছে। তাদের মধ্যে যশোর সদরে ২৮ জন, অভয়নগরের ৩ জন, ঝিকরগাছার ৭ জন, বাঘারপাড়ায় ২ জন, চৌগাছা, কেশবপুর, মনিরামপুর ও শার্শায় একজন করে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২১ হাজার ১৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।










