
যশোরের কেশবপুরে বীর নিবাস পাচ্ছেন অসচ্ছল আট বীর মুক্তিযোদ্ধা। তাঁদের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে বাসস্থানগুলো তৈরি করা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর নিবাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন যশোর-৬ (কেশবপুর) আসনের সাংসদ শাহীন চাকলাদার।
আট বীর মুক্তিযোদ্ধা হলেন—উপজেলার চিংড়া গ্রামের আব্দুল লতিফ, সাগরদাঁড়ি গ্রামের নিমাই দেবনাথ, ভরত ভায়না গ্রামের কালিপদ মণ্ডল, মহাদেবপুর গ্রামের আবুল কাশেম, সুজাপুর গ্রামের মোবারক হোসেন হাওলাদার, হাড়িয়াঘোপ গ্রামের সুভাষ চন্দ্র দেবনাথ, পাত্রপাড়া গ্রামের আবুল হোসেন সরকারের স্ত্রী আশরাফুন্নাহার ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ব্রাহ্মণডাঙ্গা গ্রামের আব্দুল ফকিরের ছেলে মমরেজ ফকির।
জানা যায়, প্রতিটি বীর নিবাসের নির্মাণব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা। এরই মধ্যে কাজের টেন্ডার সম্পন্ন করে যশোরের মেসার্স এসএস এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজের দায়িত্ব বুঝে নিয়েছে।
যশোর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম বলেন, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় কেশবপুরের বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম আরাফাত হোসেন বলেন, সম্প্রতি কাজের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। যশোর-৬ (কেশবপুর) আসনের সাংসদ শাহীন চাকলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগামীকাল বীর নিবাস তৈরির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। উদ্বোধনের মধ্য দিয়েই কাজ শুরু হবে।

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
৩ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
৩ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
৩ ঘণ্টা আগে