
যশোরে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার সকালে যশোর সিভিল সার্জন অফিসে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপপরিচালক বিল্লাল বিন কাশেম, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডা. জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ, ডা. এ এন এম নাসিম ফেরদৌস প্রমুখ।
সিভিল সার্জন অফিস ও ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, বিমানবন্দরে ইমিগ্রেশনের সময় স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের সনদ সঙ্গে রাখতে হবে হজযাত্রীদের।
টিকা গ্রহণ ও স্বাস্থ্য পরীক্ষার সনদ গ্রহণের সময় যেসব বিষয় খেয়াল রাখতে হবে, তা হলো—সরকারি হাসপাতাল অথবা সরকারের অনুমোদিত বেসরকারি যেকোনো হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার থেকে বুকের এক্স-রে, ইসিজি, ব্লাড গ্রুপ, ইউরিন-আরএমই, ব্লাড সুগার রিপোর্ট উল্লিখিত টিকাকেন্দ্রে আসার সময় সঙ্গে নিয়ে আসতে হবে।
এসব পরীক্ষা গত তিন মাসের মধ্যে করা হয়ে থাকলে পুনরায় পরীক্ষার প্রয়োজন নেই। শুধু পূর্বের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট নিয়ে টিকাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিজ নিজ এজেন্সির মাধ্যমে ই-হেলথ প্রোফাইল ফরমের প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিকটবর্তী রেজিস্ট্রেশন সেন্টার (ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, ইউডিসি, হজ অফিস, আশকোনা) থেকে ই-হেলথ প্রোফাইল ফরম প্রিন্ট করে এবং নিবন্ধন সনদ সঙ্গে আনতে হবে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় দুই যুবককে মারধর করে কয়েক ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে। পরে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মুচলেকা নিয়ে
২ মিনিট আগে
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ইয়াবা কারবারি ফিরোজ কবির নামে এক বিএনপি নেতাকে হাতেনাতে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২১ মিনিট আগে
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২৫ মিনিট আগে
কিশোরগঞ্জের সিভিল সার্জন অভিজিত শর্ম্মাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকায় পদায়ন করা হয়।
২৭ মিনিট আগে