
যশোরের শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে এক শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২১ মে) রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলানপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিজানুর রহমান শার্শা উপজেলার একঝালা গ্রামের মৃত লুৎফার রহমানের ছেলে।
ভুক্তভোগী নারীর শার্শা থানায় করা এজাহারের বরাতে পুলিশ জানায়, গত ১৪ এপ্রিল রাত ১০টার দিকে স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে শ্বশুর মিজানুর রহমান তাঁকে বাড়ির পেছনের একটি কলাবাগানে নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে তাঁকে ধর্ষণ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে মহেশপুর উপজেলার পলানপুর এলাকা থেকে অভিযুক্ত মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রামের চন্দনাইশে ভাড়া বাসা থেকে টাইলস মিস্ত্রি মোহাম্মদ রুবেল হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় বৈলতলী ইউনিয়নের দীঘির পূর্ব পাড় এলাকায় ঘটনাটি ঘটে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।
৬ মিনিট আগে
আহত ব্যক্তিদের ভাই তপু হাওলাদার বলেন, ফজরের নামাজের পর ফয়সাল হাওলাদার ও ফজলে লাভলু হাওলাদারকে মসজিদ থেকে ডেকে নিয়ে যান মিজানসহ সাত-আটজন। পরে একটি নির্জন স্থানে নিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়।
৮ মিনিট আগে
যশোরের কেশবপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সাজিদ মাহমুদ (২) নামের এক অবোধ শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে...
৮ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইর বাজারে মেয়াদোত্তীর্ণ ও নমুনা ওষুধ বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকার অভিযোগে চার ফার্মেসিকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১৪ মিনিট আগে