যশোরে ঈদের রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অলিদ নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। গতকাল সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার বিরামপুরে এ ঘটনা ঘটে।
আহত আপন ও স্থানীয়রা জানান, রাতে বিরামপুর ব্রিজের ওপর আপন, রাশেদুল ও শামীম বাজি ফোটাচ্ছিলেন। এ সময় সেখান দিয়ে যাচ্ছিল অলিদ, পিয়াল, আরিফ ও মেহেদী। তাঁরা দাবি করেন, তাদের গায়ে বাজি পড়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। এ সময় অলিদসহ অন্যরা আপন, রাশেদুল ও শামীমকে মারপিট ও ছুরিকাঘাত করেন। খবর পেয়ে আপনের বাবা রিপন আলী সেখানে গেলে তাঁকেও ছুরিকাঘাত করা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অলিদ গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত আপন, তাঁর বাবা, শামীম, অলিদ ও রাশেদুলকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মারা যান অলিদ। আহতদের মধ্যে রাশেদুলকে খুলনা মেডিকেলে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া আপন, তাঁর বাবা ও শামীম যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, বাজি ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। হত্যায় জড়িতদের শনাক্ত ও ধরতে অভিযান শুরু হয়েছে।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে দিগন্ত মিস্ত্রি (২২) নামে এক যুবককে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
২৫ মিনিট আগে
গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে ঈশ্বরদী শহরের সাঁড়া গোপালপুর স্কুলসংলগ্ন এলাকায় সহযোগীদের সঙ্গে বসে গল্প করার সময় হেলমেট পরিহিত একদল দুর্বৃত্তের গুলিতে নিহত হন জিয়া সাইবার ফোর্সের সদস্যসচিব ও ছাত্রদল সদস্য ইমরান হোসেন সোহাগ।
৪১ মিনিট আগে
শুধু চিকিৎসক ও সরঞ্জাম নয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর সংকটও তীব্র। আয়া, ওয়ার্ডবয়, পরিচ্ছন্নতাকর্মী ও নিরাপত্তারক্ষীর মতো গুরুত্বপূর্ণ পদে প্রয়োজনীয় জনবল নেই। আদালতের নিষেধাজ্ঞার কারণে নিয়োগ প্রক্রিয়াও বন্ধ রয়েছে।
১ ঘণ্টা আগে
নগরের নিউ সার্কুলার রোডের বাসিন্দা মাসুদ আহমেদ বলেন, গরমের পাশাপাশি মশার উৎপাত বেড়েছে। এর মধ্যে তীব্র লোডশেডিংয়ে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তিনি বলেন, ‘বিদ্যুৎ না থাকায় সন্তানদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। বয়স্করাও খুব কষ্ট পাচ্ছেন।’
২ ঘণ্টা আগে