যশোরের চৌগাছায় দুর্নীতি ও জালিয়াতিসহ নানা অভিযোগে দিঘড়ী দাখিল মাদ্রাসার সুপার শাহানাজ পারভীনকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত রিপোর্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে মাদরাসা অফিস কক্ষে মাদরাসা ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্থানীয় অভিভাবক এবং শিক্ষকদের নিয়ে মিটিং করে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে ইউএনও ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা হাবিবুর রহমান।
এর আগে, ৩ অক্টোবর দুর্নীতিবাজ ও জালিয়াতিকারি মাদরাসা সুপার শাহানাজ পারভীনের পদত্যাগ দাবি করে মাদ্রাসার বর্তমান ও সাবেক শিক্ষার্থী, স্থানীয় গ্রামবাসী মাদরাসা মাঠে মানববন্ধন ও বিক্ষোভ করেন। পরে একটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে প্রদান করেন।
তাঁদের অভিযোগ সুপার শাহানাজ পারভীন মাদ্রাসাটিতে যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, জালিয়াতি ও স্বেচ্ছাচারিতায় জড়িয়ে পড়েন। এলাকাবাসীর দাবির মুখে সোমবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে তদন্তে জন্য দিঘড়ী দাখিল মাদ্রাসায় যান। এ সংবাদ পেয়ে এলাকাবাসী দিঘড়ী দাখিল মাদ্রাসা মাঠে উপস্থিত হন। নির্বাহী কর্মকর্তার সামনে মাদ্রাসাটির সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী সুপারের অপসারণের দাবিতে বিক্ষোভ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সুপার শাহানাজ পারভীনকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।
এ সময় দিঘড়ী গ্রামের বাসিন্দা ও মাদ্রাসার প্রাক্তন ছাত্র শেখ ফরিদ উদ্দীন, দিঘড়ী গ্রামের বাসিন্দা মাদ্রাসা পরিচালনা কমিটির দাতা সদস্য নজরুল ইসলাম, দিঘড়ী গ্রামের বাসিন্দা ও মাদ্রাসা প্রতিষ্ঠাতা হাসেম আলী, প্রাক্তন ছাত্র শরিফুল ইসলাম, অভিভাবক আইউব হোসেন, প্রাক্তন ছাত্র হাফেজ টিটো রহমান, জামাল হোসেন, মাধবপুর গ্রামের আশিকুর রহমান, কাকুড়িয়া গ্রামের আবু মুছা ও মাস্টার মইনদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
এলাকাবাসীর আরও অভিযোগ সুপার শাহানাজ পারভীন অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, লুটপাট, মাদ্রাসার বিভিন্ন ফান্ড থেকে অর্থ-আত্মসাৎ, সরকারের দেওয়া কম্পিউটার আত্মসাৎ, জালিয়াতি করে বিভিন্ন পদে নিয়োগ বাণিজ্য, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত ফি আদায়, রাজনৈতিক দাপট প্রদর্শন করেন। তার দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে প্রতিষ্ঠানটির অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। এর ফলে ২০২৪ সালের দাখিল পরীক্ষায় মাদ্রাসার ২৯ শিক্ষার্থীর মধ্যে ২৭ জনই ফেল করেছে। তাদের দাবি, সুপার মাদ্রাসায় যোগদানের পরই তখনকার সভাপতিদের সঙ্গে যোগসাজশ করে এসব অপকর্ম করেছেন। তার চারিত্রিক অসততার কারণে স্থানীয়রা তাদের সন্তানদের মাদ্রাসায় দিতে চাচ্ছেন না। ফলে প্রতিষ্ঠানটি রক্ষার স্বার্থে তারা সুপার শাহানাজ পারভীনের অপসারণ চাইছেন।
এ বিষয়ে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুস্মিতা সাহা বলেন, ‘এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সুপার শাহানাজ পারভীনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ৭ কর্ম দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দেবেন। এ কমিটির দেওয়া তদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মো. রফিকুজ্জামান বলেন, ‘মাদ্রাসাটির সুপারের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিন থেকেই। তবে কেউ লিখিত অভিযোগ না দেওয়ায় ব্যবস্থা নেওয়া যায়নি। এবার স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। আমরা তদন্ত করে নির্ধারিত সময়ের মধ্যেই রিপোর্ট প্রদান করব। এরপর বিধি অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন।’

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৫ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৬ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
১৭ মিনিট আগে