
দুই ছেলের অভাবের সংসারে বয়স্ক ভাতার টাকা বড় ভরসার বিষয় মনিরামপুরের মামুদকাটি গ্রামের বৃদ্ধ আকবর আলীর (৭৫) জীবনে। পকেট খরচ, চিকিৎসা খরচসহ ছোটখাটো প্রয়োজন তিনি মেটান এই ভাতার টাকায়। কিন্তু গত পাঁচ মাস ভাতার টাকা পাচ্ছেন না তিনি। আকবর আলীর মতো ভাতার টাকা না পেয়ে দুশ্চিন্তায় পড়েছেন রঘুনাথপুর গ্রামের বৃদ্ধ সামছুননাহার ও তন্ময় মণ্ডল। শুধু এই তিন জনেরই নয়, গত পাঁচ মাস ভাতার টাকা বন্ধ আছে উপজেলার ২ হাজার ৫০০ উপকারভোগীর। সমস্যা সমাধানের আশায় সমাজসেবা দপ্তরে ধরনা দিয়েও হতাশ হয়ে ফিরে যাচ্ছেন তাঁরা।
আকবর আলী বলেন, মাসে ৬৫০ টাকা করে তিন মাস পরপর ১ হাজার ৮৫০ টাকা ভাতা আসে। গত জুনে ভাতা তুলেছি। গত মাসে আশপাশের সবাই ভাতা তুলেছে। আমি দুবার ব্যাংকে গিয়ে ফিরে এসেছি। ব্যাংকের লোকজন বলেছে, আমার অ্যাকাউন্ট ফাঁকা। কোনো টাকা আসেনি।’
এই বৃদ্ধ বলেন, ‘ভাতার টাকার আশায় ওষুধ ও পানের দোকানে বাকি করি। ভাতা পেয়ে সেই ঋণ পরিশোধ করি। গত কিস্তির ভাতা না পেয়ে দুশ্চিন্তা হচ্ছে। ভাতা না আসায় কয়েকবার সমাজসেবা দপ্তরে যোগাযোগ করেছি। তারা সমাধান দিতে পারেনি।’
উপজেলা সমাজসেবা দপ্তরের দেওয়া তথ্যমতে, মনিরামপুরে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ সাত ক্যাটাগরিতে ৫৫ হাজার ৬৮৭ জন ভাতাভোগী রয়েছেন। তাঁদের মধ্যে অন্তত ২ হাজার ৫০০ জন উপকারভোগীর এক কিস্তির ভাতা আটকে আছে। তাঁদের কারও ব্যক্তিগত হিসাব নম্বরে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের ভাতার টাকা আসেনি। দপ্তর থেকে চেক করা হয়েছে। এসব উপকারভোগীর অ্যাকাউন্টেও কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না।
মনিরামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, সমস্যাটি সারা দেশে হয়েছে। মূলত নতুন সফটওয়্যারে স্থানান্তরিত হওয়ার পর এবার প্রথম ভাতা দেওয়া হয়েছে। তারপর এই সমস্যা দেখা দিয়েছে।
আলমগীর হোসেন আরও বলেন, ‘এক কিস্তির ভাতা না পাওয়াদের সঠিক সংখ্যা জানা নেই। তবে ৫৫ হাজার ভাতাভোগীর মধ্যে দুই থেকে আড়াই হাজার ভাতাভোগীর এমন সমস্যা হয়ে থাকতে পারে বলে ধারণা করছি।’
আলমগীর হোসেন বলেন, ‘সমস্যা কেন হয়েছে, সেটা জানার চেষ্টা করছি। সদর দপ্তর থেকে জানানো হয়েছে, যাঁদের ভাতা ঢোকেনি, নতুন সফটওয়্যারে তাঁদের কিছু সমস্যা ধরা পড়েছে। আগামী কিস্তির ভাতা ছাড়ার আগে তাঁদের সমস্যা মেসেজ করে আমাদের জানানো হবে। তখন সমস্যা ধরে সমাধানের চেষ্টা করব। আশা করছি, সামনের কিস্তির সঙ্গে তাঁরা বকেয়া ভাতা পেয়ে যাবেন।’

গোপালগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় সুলাইমান শিকদার (১১) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সুলাইমান শিকদার গোপালগঞ্জ সদর উপজেলার তেবাড়িয়া উত্তরপাড়া গ্রামের সেলিম শিকদারের ছেলে।
২ মিনিট আগে
পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নে জমিসংক্রান্ত বিরোধ মীমাংসার সালিস সালিস শেষে ফেরার পথে হামলায় চারজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে দাউদপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে; একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছে পুলিশ
১৪ মিনিট আগে
সন্ধ্যায় শাহবাগ এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়...
১ ঘণ্টা আগে
সিলেটের ওসমানীনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ‘আপা’ ডাকায় মিষ্টির দোকানের কর্মচারীকে ৫০ হাজার টাকা জরিমানার অভিযোগের সংবাদ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর সংবাদ সম্মেলন করেছেন ইউএনও মুনমুন নাহার আশা।
১ ঘণ্টা আগে