
যশোরের অভয়নগরে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত এক পথসভায় দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বকে উৎসাহিত করা হচ্ছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় অভয়নগর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘দেশকে এগিয়ে নিতে এনসিপি নামক চারা গাছকে বৃক্ষে পরিণত করতে সমর্থন দিন, আমরা প্রতারণা করব না।’
পথসভায় হাসনাত আরও বলেন, ‘দেশের মালিকেরা ভোট বিক্রির মাধ্যমে গোলামির জঞ্জিরে আটকে যায়। যে কারণে ৫ বছর ঘানি টানতে হয়। সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সেটা সম্ভব হলে জনপ্রতিনিধিরা ৫ বছরের জন্য গোলাম হয়ে কাজ করবে।’
নারীদের রাজনীতিতে অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘রাজপথে নারীদের ঢাল বানানো হলেও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তাদের উপেক্ষা করা হয়। দেশের ৫১ শতাংশ নারী জনগোষ্ঠীকে বাইরে রেখে সুষম রাষ্ট্র গঠন সম্ভব না।’ এ জন্য নারীদের রাজনীতিতে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির অভয়নগর উপজেলার প্রধান সমন্বয়কারী শাহজাহান কবীর।
সভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, ‘পলাতক শেখ হাসিনা ফিরে আশার হুমকি দেয়। কিন্তু এ দেশে শেখ হাসিনা কখনোই আসবে না। শেখ হাসিনাসহ তাঁর পরিবারের কারও এ দেশে দাফনও হবে না।’
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ডা. মাহমুদা মিতু এমপি, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক এবং যশোর জেলা সমন্বয়কারী মো. নুরুজ্জামানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

ভোলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাতানখালি মাদ্রাসার সামনে লোকালয়ে চলে আসা একটি মায়া হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। স্বাস্থ্য পরীক্ষা শেষে বিকেলে পচাকোড়ালিয়া সংলগ্ন সংরক্ষিত চরপাতালিয়া বনাঞ্চলে হরিণটি অবমুক্ত করা হয়।
৮ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জে ট্রান্সফরমার চুরির অভিযোগে আল আমিন ওরফে দিপু (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বিকেলে উপজেলার নগর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
১১ মিনিট আগে
আজ দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবদুল জব্বার মোড় এলাকায় আশরাফুল হক হলের এক শিক্ষার্থীকে মারধর করেন শহীদ শামসুল হক হলের ১০-১৫ জন শিক্ষার্থী। এর কিছুক্ষণ পর দুই হলের শিক্ষার্থীদের মধ্যে আবার সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী দুই পক্ষের ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে..
১১ মিনিট আগে
বগুড়ার সদর উপজেলার সাবগ্রাম রেলগেটসংলগ্ন মাস্টারপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে তাওহীদ নামে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনার পর তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২১ মিনিট আগে