
যশোরের বেনাপোল সীমান্তের রঘুনাথপুর থেকে দুটি পিস্তল ও ছয়টি গুলিসহ সাকিব হাসান (২২) নামে এক যুবককে আটক করেছেন র্যাব সদস্যরা। রোববার (১১ জানুয়ারি) সকাল ৭টার দিকে সাকিবের নিজ বাড়ি থেকে তাঁকে অবৈধ ভারতীয় অস্ত্রসহ আটক করা হয়। আটককৃত সাকিব হাসান বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের আসলাম আলীর ছেলে।
শাকিবের প্রতিবেশী আব্দুল্লাহ বলেন, ‘সাকিব একটি সিঅ্যান্ডএফ এজেন্টে চাকরি করে। গত শুক্রবার সে চুয়াডাঙ্গা থেকে আসার সময় অ্যাক্সিডেন্ট করে। সে অসুস্থ অবস্থায় বাড়িতে শুয়েছিল। এরপর আজ সকালে র্যাবের সদস্যরা এসে তার বাড়ি ঘিরে ফেলে। তারা তল্লাশি চালিয়ে বিছানার নিচে থেকে দুটি পিস্তল, ছয়টি গুলি ও চারটি ম্যাগাজিন উদ্ধার করে।’
যশোর র্যাব-৬-এর আবুবক্কার সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলিসহ তাঁকে আটক করা হয়েছে। পরবর্তী সময়ে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন বলেন, ‘র্যাব সদস্যরা একজনকে দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয়টি গুলিসহ আটক করে থানায় সোপর্দ করেছেন।’
এর আগে গত বছরের ৯ আগস্ট যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি ও দুটি ম্যাগাজিনসহ আক্তারুল ইসলাম (৪০) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক আক্তারুল ইসলাম পুটখালী গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা।
৩০ নভেম্বর যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রাম এলাকা থেকে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০টি গুলি এবং ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ লিটন গাজী (৩৮) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।
২৯ মে যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্ত এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন ও দুটি মোবাইল ফোনসহ দুজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃতরা হলেন শার্শা থানার পাঁচভুলোট গ্রামের মৃত ইমামের ছেলে আব্দুল মজিদ (৪৮) এবং একই গ্রামের রবিউল সরদারের ছেলে ইচ্ছা সরদার (৫০)। উভয়ের বাড়ি যশোরের শার্শা উপজেলায়।

ফরিদপুরে গভীর রাতে মাদক মামলার আসামির স্ত্রীর ঘর থেকে মো. ইমরান হাসান (৩০) নামে পুলিশের এক কর্মকর্তাকে হাতেনাতে আটক করেছেন এলাকাবাসী। এ সময় ওই নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে পিটিয়ে রক্তাক্ত করে থানা-পুলিশে সোপর্দ করেন তাঁরা।
২৭ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে বজ্রপাতে দুজন নিহত ও আটজন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের সখীপুর গ্রামে বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন রামেশ্বরপাড়ার মিলন মিয়া (৩৬) ও সখীপুর গ্রামের আবু তালেব (৫৭)। ঘটনার সময় তাঁরা পুকুরপাড়ে একটি টংদোকানে বসে ছিলেন।
২৯ মিনিট আগে
ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নে ঘরে ঢুকে দুবাইপ্রবাসীর স্ত্রী নাসিমা বেগমকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার গভীর রাতে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সরদার বাড়িসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আজ শনিবার সকালে পুলিশ খবর পেয়ে নাসিমা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর...
১ ঘণ্টা আগে
খাল খনন কর্মসূচি একটা বিপ্লব, একটি আন্দোলন। এটি অব্যাহত না থাকলে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে খাল খনন কর্মসূচি না করে উল্টো নদী-খাল দখল ও ভরাট করে বহুতল ভবন...
১ ঘণ্টা আগে