
জামালপুর শহরের বানিয়াবাজার এলাকায় ইজিবাইকের চাপায় নুরুল হক জঙ্গি (৭৫) নামের এক প্রবীণ সাংবাদিক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে শহরের বানিয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল হক জঙ্গি মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা এলাকার বাসিন্দা। তিনি জামালপুর থেকে প্রকাশিত দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর পৌর এলাকার বানিয়াবাজার থেকে বাগানবাড়িতে পত্রিকা অফিসে ফেরার পথে দুটি ইজিবাইক নুরুল হক জঙ্গিকে চাপা দেয়। স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নুরুল হক জঙ্গির মৃত্যুতে প্রেসক্লাব জামালপুরের সভাপতি আজিজুর রহমান ডল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত সভাপতি মুখলেছুর রহমান লিখন, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, সাধারণ সম্পাদক রাজন্য রুহানি শোক প্রকাশ করেছেন।

পাবনার ঈশ্বরদীতে সাত রাউন্ড তাজা গুলিসহ দুটি বিদেশি ওয়ান শুটারগান উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাকশী বাজারপাড়া জামে মসজিদের পাশ থেকে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
৩ মিনিট আগে
পাবনায় এবার একটি বাড়ির গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুত করে রাখা দেড় হাজার লিটার পেট্রল ও অকটেন জব্দ করেছে পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে সুজানগর উপজেলার চিনাখড়া বাজারের খান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সন্টু ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে এই জ্বালানি তেল জব্দ করা হয়।
৯ মিনিট আগে
একসময়ের মরা খালটি পুনঃখননের পরে এসেছে নতুন পানির প্রবাহ। আর সেই পানিতে ভেসে চলছে লাল-নীল ছোট ছোট কাগজের নৌকা। আর খালের দুই পাড়ে দাঁড়িয়ে খুশিতে হাততালি দিচ্ছে শিশুরা।
১৬ মিনিট আগে
চাঁদাবাজির অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে উজিরপুরের শোলক ইউনিয়নের দক্ষিণ ধামুরা গ্রামের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। এর আগে তাঁর বিরুদ্ধে উজিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম।
৩৯ মিনিট আগে