জামালপুরে দেশের পাঠকপ্রিয় দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে শহরের শহীদ হারুণ সড়কে আজকের পত্রিকার কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। পরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আজকের পত্রিকার জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফারুক আহমেদ চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোখলেছুর রহমান হীরু, বীর মুক্তিযোদ্ধা খন্দকার জালাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, জামালপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান ডল, বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা সংবাদদাতা মোখলেছুর রহমান লিখন, অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, সাধারণ সম্পাদক রাজন্য রুহানী, প্রথম আলোর আব্দুল আজিজ, সাঈদ পারভেজ তুহিন, দেশ রূপান্তরের ময়না আকন্দ, বণিক বার্তার আরিফ আকন্দ।

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জের রসুলপুর মাদ্রাসা পশুর হাটে ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ১ হাজার ৪০০ কেজি (৩৫ মণ) ওজনের বিশাল আকৃতির ষাঁড়। নাম টাইসন। দূরদূরান্ত থেকে মানুষ শুধু একনজর টাইসনকে দেখতে হাটে ভিড় করে।
৩৩ মিনিট আগে
গোলাম মোর্তজা ৯০ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছেন। রাজশাহীর সিটি হাটে এর জন্য তাঁকে হাসিল দিতে হয়েছে এক হাজার টাকা। হাটের ইজারাদারের লোকজন তাঁকে রসিদও দিয়েছেন, কিন্তু তাতে লেখা নেই টাকার পরিমাণ। কোরবানির আগে এমন কৌশলে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় এই পশুর হাটটিতে পশু ক্রেতাদের গলা কাটছেন ইজারাদার।
৩৬ মিনিট আগে
বছরের পর বছর মেঘনার অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী, নলচিরা, সুখচর ও চর ঈশ্বর ইউনিয়নের হাজারো ঘরবাড়ি।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন ছড়া থেকে প্রাকৃতিক সম্পদ সিলিকা বালু অবাধে লুট হচ্ছে। এতে তিনটি গুরুত্বপূর্ণ সেতু, একটি স্লুইস গেট এবং সিলেট-ঢাকা রেললাইন ও সিলেট-ব্রাহ্মণবাজার সড়কের ওপর নির্মিত সেতু যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগে