
জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকায় দুবাই হাসপাতালে চিকিৎসায় অবহেলায় রিতু (২২) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।
আজ সোমবার সকাল ৬টায় হাসপাতালে মারা যান ওই প্রসূতি। মৃত্যুর খবর পেয়ে পরিবার ও এলাকার লোকজন হাসপাতালটি তালাবদ্ধ করে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রিতুর বড় ভাই লাবলু মণ্ডল জানিয়েছেন, দুই দিন আগে তাঁর বোন রিতুর প্রসব ব্যথা ওঠে। গতকাল রোববার তাঁকে দিগপাইত দুবাই হাসপাতালে নিলে বিকেল ৫টায় তাঁর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি মেয়ে বাচ্চা হয়। মা-মেয়ে দুজনই সুস্থ ছিলেন। হঠাৎ রাতে তাঁর বোনের খিঁচুনি ওঠে। এ সময় হাসপাতালে কোনো চিকিৎসক ও সেবিকা ছিলেন না। সারা রাত মৃত্যু যন্ত্রণায় ছটফট করে সোমবার সকাল ৬টায় তাঁর মৃত্যু হয়।
পরে হাসপাতালের এক কর্মচারী এসে তাঁর মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। তিনি বলেন, ‘আমার বোনের লাশ হস্তান্তর করার জন্য হাসপাতালে কেউ ছিল না।’
এই ঘটনার পর এলাকার লোকজন হাসপাতালটি তালাবদ্ধ করে দেয়। খবর পেয়ে নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম আতিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
লাবলু মণ্ডল বলেন, ‘আমরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব। আমার বোনের এটা প্রথম বাচ্চা।’ তাঁর দাবি, রাতে কোনো নার্স, ডাক্তার না থাকায় চিকিৎসাজনিত অবহেলায় রিতুর মৃত্যু হয়েছে।
নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম আতিকুর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাই। তার সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’
জামালপুরের সিভিল সার্জন মো. আজিজুল হক বলেন, ‘খবরটি শুনে আমার কর্মকর্তাদের পাঠিয়েছি। তারা আসার পর বিস্তারিত জানতে পারব। আমি হসপিটালটির কাগজপত্র খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করব।’
এ ব্যাপারে জানতে হাসপাতালে কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও তাঁরা রিসিভ করেননি।

মাকু আর শানার খটখট শব্দ তুলে আপন মনে শাড়ি বুনছেন হরিপদ। মাটির গর্তে বসে ছন্দে ছন্দে তৈরি করছেন বর্ণিল শাড়ি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাহিদা বেড়েছে, তাই দম ফেলবার ফুরসত নেই এই কারিগরের। হরিপদ কাজ করেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামের ‘শুদ্ধ তাঁত’ নামক কারখানায়।
১৭ মিনিট আগে
যশোর শহরের আরবপুর পাওয়ার হাউস পাড়ার বাসিন্দা শহিদুল আলম। বাসা থেকে শহরের চার খাম্বা মোড়ে তাঁর কর্মস্থলের দূরত্ব চার কিলোমিটার। সাধারণত রিকশায় করে কার্যালয়ে যেতে সময় লাগে ২০ মিনিটের মতো। কিন্তু তাঁকে প্রায় এক ঘণ্টা সময় হাতে রেখে রওনা দিতে হয়। তবু সড়কের তীব্র যানজটের কারণে সময়মতো অফিসে...
২০ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বুক চিরে বয়ে চলা ইছামতী, হুরাসাগর ও ফুলজোড় নদীতে একসময় ছিল স্রোত, চলত নৌযান। সময়ের ব্যবধানে সে চিত্র অনেকটাই বদলে গেছে। ফুলজোড় নদীর কিছু অংশে খননকাজ হলেও ইছামতী ও হুরাসাগরের বেশির ভাগ অংশ এখন পানিশূন্য। শুষ্ক মৌসুম তো বটেই, বর্ষাকালেও অনেক জায়গায় পানির দেখা মেলে না।
২৬ মিনিট আগে
তেজগাঁও কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. সোহেল রানা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ বর্ষ ২০২৩ সালের পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। গত ৬ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষার সময় তিনি কলেজের ৬০৮ নম্বর কক্ষে দায়িত্বে ছিলেন...
৪৩ মিনিট আগে