জামালপুরে মেলান্দহে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কোরবান আলী (৪৫) নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরের উপজেলার খানপাড়া এলাকায় মাহিন্দ্রা গাড়ির ধাক্কায় তিনি নিহত হন।
নিহত সাংবাদিক দৈনিক গণমুক্তি পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি ছিলেন। এ ছাড়া তিনি ইসলামপুর প্রেসক্লাবে সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। তাঁর বাড়ি মেলান্দহ উপজেলার বীর হাতাজা গ্রামে।
পুলিশ জানান, বুধবার দুপুরে উপজেলার খানপাড়া এলাকায় মেলান্দহ-ইসলামপুর সড়কে মোটরসাইকেল থামিয়ে মোবাইলে কথা বলার সময় ইসলামপুর থেকে মেলান্দহগামী একটি বেপরোয়া মাহিন্দ্রা গাড়ি তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সাইফুন নাহার বলেন, আহত সাংবাদিককে দুপুর ২টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে সাংবাদিক কোরবান আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব জামালপুরের সভাপতি আজিজুর রহমান ডল ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

প্রতিষ্ঠার সাত দশকেও পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগে নির্মাণ করা হয়নি বিশ্রামাগার। ফলে প্রতিদিন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাঁর স্বজনেরা। রোগী নিয়ে বহির্বিভাগের সামনে গাদাগাদি করে, কখনো খোলা মাঠে বা গাছতলায় বসে থাকতে হয় স্বজনদের।
৫ ঘণ্টা আগে
পর্যটন নগরী কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া নেওয়া হচ্ছে। বিদ্যমান কক্সবাজার পৌরসভাকে সম্প্রসারণ করে রামু ও কক্সবাজার সদর উপজেলার পাঁচ ইউনিয়নের কিছু এলাকা অন্তর্ভুক্ত করে বৃহত্তর নগর প্রশাসন গঠনের প্রস্তাব করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে খেলার মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী হাট মাঠে ওই কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনিছুর রহমান।
৬ ঘণ্টা আগে
জনবলসংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, অপারেশন থিয়েটার না থাকাসহ নানা সমস্যায় ধুঁকছে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে ভোগান্তিতে পড়ছে রোগীরা। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে তাদের জেলা শহরে যেতে হচ্ছে। এতে তাদের সময় ও অর্থ—দুটোই বেশি ব্যয় হচ্ছে।
৬ ঘণ্টা আগে