Ajker Patrika

শূন্যরেখায় ১০৫ ঘণ্টা ধরে নারীর মানবেতর জীবনযাপন, খাবার মিলছে রুটি-কলা

জামালপুর প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১৮: ৩১
শূন্যরেখায় ১০৫ ঘণ্টা ধরে নারীর মানবেতর জীবনযাপন, খাবার মিলছে রুটি-কলা
গত ৪ দিন ধরে শূন্যরেখায় মানবেতর দিন কাটাচ্ছেন এক নারী। ছবি: আজকের পত্রিকা

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকে সেই নারী পাঁচ দিন ধরে জামালপুর ভারতীয় সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। ফলে খোলা আকাশের নিচে বিএসএফের দেওয়া রুটি-কলা পানি খেয়ে মানবেতর জীবন যাপন করছেন তিনি।

ভুক্তভোগী ওই নারী কোন দেশের নাগরিক বা কেন তাঁকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করা হয়েছে—গত ৪ দিনে এ বিষয়ে কোনো পক্ষ থেকেই সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

তবে ওই নারীকে ঘিরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ কঠোর সতর্ক অবস্থায় রয়েছে। বাংলাদেশ সীমানায় বিজিবির সঙ্গে অবস্থান নিয়েছেন স্থানীয়রাও। এর আগে পতাকা বৈঠকের মাধ্যমে দ্রুত ওই নারীকে ভারতে নিয়ে যাওয়ার অনুরোধ জানানো হলেও কবে নাগাদ সমাধান হবে তা এখনো অনিশ্চিত।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬ এর কাছ দিয়ে গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টায় ৩০ বছর বয়সী এক নারীকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাধার মুখে তা ব্যর্থ হয়। পরে ওই নারী নো ম্যানস ল্যান্ডে (শূন্যরেখায়) অবস্থান নেন। এরপর থেকে টানা ৫ দিন ধরে খোলা আকাশের নিচে রাতে তীব্র ঠান্ডা দিনে রোদ উপেক্ষা করেই মাটিতে বসে শুয়ে শূন্যরেখায় দিন কাটাচ্ছেন। টানা ৪ দিন ধরে এক কাপড়ে খেয়ে না খেয়ে দিন পার করছেন তিনি।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, ওই নারীকে নিয়ে এখনো কোনো সমাধান হয়নি। যতক্ষণ পর্যন্ত ওই নারী শূন্যরেখায় থাকবেন বিজিবির নজরদারি থাকবে। বিএসএফের সীমান্তে অপতৎপরতা রোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত