জামালপুরের মাদারগঞ্জে অনুষ্ঠিত হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে উপজেলার গুনারীতলা ইউনিয়নের বালাভরট গ্রামবাসীর আয়োজনে বিস্তীর্ণ ফসল মাঠে এ ঘোড়া দৌড় খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় জামালপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়া থেকে ২৫ টির বেশি ঘোড়া অংশ নেয়। এ প্রতিযোগিতা দেখতে বিভিন্ন বয়সের হাজার হাজার নারী-পুরুষ ভিড় জমায়। এ আয়োজনের সভাপতিত্ব করেন গুনারীতলা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজু। প্রধান অতিথি ছিলেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী রাশেদুল ইসলাম। আয়োজনটির পরিচালনায় ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জামালপুর জেলার সভাপতি মহিউদ্দিন শাহীন।
মহিউদ্দিন শাহীন বলেন, ‘গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা এখন বিলুপ্তির পথে। ঐতিহ্য ফিরিয়ে আনতে আমরা গ্রামবাসী এ আয়োজন করেছি। প্রতিযোগিতা দেখতে হাজার হাজার নারী-পুরুষ এসেছে।’
প্রতিযোগিতা দেখতে আসা স্কুলশিক্ষক মো. রেজাউল করিম বলেন, ‘আগে প্রায়ই এই খেলা দেখতাম। এখন এই খেলার আর আয়োজন হয় না। ব্যস্ততা কাটিয়ে খেলা উপভোগ করতে এসেছি। খুবই আনন্দ লাগছে।’
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মাদারগঞ্জের নজরুল ইসলাম। খেলায় ৮টি ক্যাটাগরিতে অংশ নেওয়া প্রতিযোগীদের মাঝে রেফ্রিজারেটর, টেলিভিশন, সিলিং ফ্যান ও হ্যান্ড সেট পুরস্কার তুলে দেওয়া হয়।

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ সভা করা হয়...
৪ ঘণ্টা আগে
সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের হাসপাতাল। আজ বুধবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগে এই ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
৫ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
৫ ঘণ্টা আগে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।
৫ ঘণ্টা আগে