জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আন্তজেলা ডাকাত দলের প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো. আ. সাত্তার (৬২)। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে হাতিভাঙ্গা ইউনিয়নের দেওয়ানগঞ্জ—ফুলছড়ি গাইবান্ধা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাত্তার ইসলামপুর উপজেলার জিগাতলা এলাকার বাসিন্দা।
আজ সন্ধ্যা ৬টার দিকে জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. কামরুজ্জামান এই তথ্য জানান। তিনি বলেন, সাত্তার ২০০৭ সালের ৮ অক্টোবর ইসলামপুর উপজেলার চর নন্দনের পাড়ার জনৈক মো. আসাদের বাড়িতে ডাকাতি করার সময় মারপিট করে গরু চুরি করেন। একই বছর ১৬ ডিসেম্বর ইসলামপুরের সিন্ধুরতলী গ্রামের পূর্ব পাশে যমুনা নদীতে মারপিটসহ ডাকাতি করেন।
এ ছাড়া গাইবান্ধা জেলার ফুলছড়ি থানায় ২০১৩ সালের ডিসেম্বরে হত্যা মামলা, ২০১৫ সালের নভেম্বরে জামালপুরের বকশীগঞ্জ থানায় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি গ্রহণ এবং ২০১৭ সালে ৭ ফেব্রুয়ারি রাতে ইসালামপুর উপজেলা চরবরুল এলাকায় এক মুদি দোকানের ভেতর ছমেদ আলী মেম্বারকে প্রকাশ্যে গুলি করে হত্যার সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ সুপার বলেন, ডাকাত সাত্তার যমুনা নদী এবং যমুনা নদীর তীরবর্তী এলাকার সাধারণ মানুষের কাছে এক মূর্তিমান আতঙ্ক ছিলেন। ভাড়াটে খুনি হিসেবে এলাকায় জনশ্রুতি থাকায় সাধারণ জনগণ তাঁর বিরুদ্ধে কথা বলতে সাহস পেত না।
তাঁর বিরুদ্ধে ইসলামপুর থানায় ডাকাতি, হত্যাসহ সাতটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাঁকে আগামীকাল শনিবার আদালতে সোপর্দ করা হবে বলে জানান।
ডাকাতদলের প্রধান সাত্তারকে গ্রেপ্তারের খবর ইসলামপুরের চরাঞ্চলে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে আনন্দ উল্লাস করতে দেখা গিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ৫৩ শিক্ষার্থীর মধ্যে ৫২ জন বৃত্তি পেয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, পরিকল্পিত পাঠদান, নিয়মিত মূল্যায়ন, শিক্ষক-অভিভাবক সমন্বয় ও শিক্ষার্থীদের পরিশ্রম এই সাফল্যের মূল কারণ।
৪ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানি নিষ্কাশনের কালভার্টের মুখে মাটি ভরাট করে বাড়ি নির্মাণ করায় অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে স্কুলে যাতায়াতের সড়ক, বসতবাড়ির আঙিনাসহ ফল-সবজির বাগান। এতে দুর্ভোগে পড়েছে চার গ্রামের মানুষসহ স্কুলগামী শিশু শিক্ষার্থীরা।
২৪ মিনিট আগে
চলন্ত পণ্যবোঝাই লরিতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হওয়ার পর সহকারীকে নিজের আসনে বসিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন চালক জামাল উদ্দিন (৫৬)। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার ফারদিন মডেল পাম্পের সামনে গাড়ি থামানোর পর তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পু
৩১ মিনিট আগে
সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন সক্রিয় ডাকাত সদস্য বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ করেছে।
৪১ মিনিট আগে