হবিগঞ্জের মাধবপুরে ফেনসিডিল পাচারের মামলায় বাবুল মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেক আসামি রুবেল মিয়াকে বেকসুর খালাস প্রদান করা হয়।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বাবুল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদী গ্রামের ইদন মিয়ার ছেলে।
রোববার (২৭ জুলাই) বিকেল ৫টার দিকে হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক সৈয়দ মো. কায়সার শামসুজ্জামান এ রায় প্রদান করেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১০ এপ্রিল রাত ৯টার দিকে মাধবপুর থানার তৎকালীন এসআই খায়রুজ্জামানসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে বাবুল মিয়াকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যান।
এ ঘটনায় মাধবপুর থানায় মামলা করা হয়। তদন্ত শেষে পুলিশ বাবুল মিয়া ও রুবেল মিয়ার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত ৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় বাবুল মিয়া আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক বলে জানা গেছে।
হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের স্টেনোগ্রাফার মো. মুখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কথায় আছে, ভালোবাসার কোনো জাত, ধর্ম ও সীমানা নেই। সেই ভালোবাসার টানে টাঙ্গাইলের সখীপুরে এসেছেন ডং লিয়াং (৩০) নামে এক চীনা যুবক। অনলাইনে পরিচয়ের পর উপজেলার গজারিয়া ইউনিয়নের বাগবেড় গ্রামের তরুণী আশিতার (২৫) সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
২২ মিনিট আগে
শিশুটি বিষয়টি অন্য শিক্ষকদের জানালে তাঁরা ব্যবস্থা না নিয়ে তাকে মারধর ও কাউকে না বলার জন্য ভয় দেখান বলে অভিযোগ রয়েছে। এমনকি বাবা-মাকে জানালে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
বহরমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বগুড়া গ্রামের দলিল উদ্দিন মাস্টারের গোয়ালঘর থেকে গরু চুরি করে মিশুক গাড়িতে তোলার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাঁরা ওই ব্যক্তিদের পরিচয় ও গরুটির মালিকানা সম্পর্কে জানতে চাইলে তাঁদের মধ্যে একজন দৌড়ে পালিয়ে যান।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে বড়দেশী গ্রামের একটি আঞ্চলিক সড়কে এক বৃদ্ধ রিকশাচালক রিকশা মেরামত করছিলেন। এ সময় একটি প্রাইভেট কার এসে তাঁকে ও তাঁর রিকশাকে ধাক্কা দেয়। পরে গাড়ি থেকে কয়েকজন যুবক নেমে ওই রিকশাচালককে মারধর শুরু করেন।
১ ঘণ্টা আগে