
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউরা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে গাছ থেকে ফুল পাড়তে গিয়ে ভিমরুলের কামড়ে এক শিশু মারা গেছে। শিশুটির নাম রিয়া সরকার (৫)। গতকাল রোববার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ছাড়া এ ঘটনায় আহত আরও দুই শিশু হাসপাতালে ভর্তি আছে।
স্থানীয় এলাকাবাসী ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে রিয়াসহ চার শিশু ওই গ্রামের সুভাগ্য চক্রবর্তীর পুকুরপাড়ের একটি কদমগাছ থেকে ফুল আনতে যায়। সেখানে ঝোপে থাকা ভিমরুলের বাসার কাছে অসাবধানতায় ধাক্কা লাগলে ভিমরুল তাদের আক্রমণ করে। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
গ্রামের স্কুলশিক্ষক নির্মল ইন্দু সরকার বলেন, ভিমরুলের কামড়ে তারা গুরুতর আহত হলে তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়। গতকাল রোববার অবস্থার অবনতি হলে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার রিয়ার মৃত্যু হয়।
মাধবপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএচও) এ এইচ এম ইশতিয়াক মামুন আজকের পত্রিকাকে বলেন, গতকাল রোববার সন্ধ্যায় মুমূর্ষু অবস্থায় রিয়াকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এ সময় অবস্থার অবনতি দেখে চিকিৎসক ব্রাহ্মণবাড়িয়ার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

সাতক্ষীরায় জনবলের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে মাছের ভাইরাস পরীক্ষার আট কোটি টাকার ল্যাব। এদিকে ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় প্রতিবছর মরে যাচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। মৎস্যজীবীদের দাবি, অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে সচল করা হোক বহুল কাঙ্ক্ষিত এই ল্যাব।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা জমে উঠেছে। গতকাল শুক্রবার নগরীর বাণিজ্যিক এলাকা চকবাজার, গির্জামহল্লা, বিবির পুকুর পাড়ের বিপণিবিতানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। নগরীতে গরিবের বাজার খ্যাত হাজী মো. মহসীন মার্কেট এবং সিটি মার্কেটেও ঈদবাজার করতে এসেছেন অনেকে।
৫ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় বিশেষ স্থান করে নিয়েছে ‘ফকির কবিরের’ চাক সেমাই। প্রায় ৯০ বছরের ঐতিহ্য ও স্বাদের ধারাবাহিকতায় এখনো জনপ্রিয় এই সেমাই। নগরের চকবাজার এলাকার কাপাসগোলা সড়কের তেলিপট্টির মুখে অবস্থিত মেসার্স ফকির কবির বেকারি।
৫ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলায় মোট ৩৩টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৭টিরই কোনো ধরনের অনুমোদন নেই। জনবসতি এবং এর আশপাশে গড়ে তোলা এসব ভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে আশপাশের গাছপালা ও কৃষিজমির ক্ষতি করছে।
৫ ঘণ্টা আগে