
হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতার ওপর হামলা হয়েছে। আহতদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার রাত ৮টার দিকে শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসান, সদস্য সাইদুল ইসলাম, রকি ও অন্তর।
আহত মাহদী হাসান বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ছিল। বিক্ষোভ শেষে আমরা রিকশাযোগে ফিরছিলাম। এ সময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তাদের সঙ্গে হেলমেট পরিহিত অবস্থায় ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিব।’
মাহদী অভিযোগ করে বলেন, ‘নানা অনিয়মে জড়ানোর অভিযোগে কদিন আগে সাকিবকে বহিষ্কার করা হয়েছে। এতে ক্ষিপ্ত হয়েই তিনি নিজের লোকজন দিয়ে এ হামলা করিয়েছেন। হামলার সময় জয় বাংলা স্লোগান দেওয়া হয় বিষয়টি ভিন্ন দিকে মোড় দেওয়ার জন্য। আমার মনে হয় না, এখন নিষিদ্ধ ছাত্রলীগ এত সাহস করবে।’
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহিন বলেন, ‘হামলার খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়েছি। বিষয়টির তদন্ত চলছে। আহতরা জানিয়েছেন, এনামুল হক সাকিব নামের একজন হামলা করিয়েছেন। এ ঘটনায় কোনো মামলা হয়নি। অভিযোগ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
প্রত্যক্ষদর্শী ও সংগঠনটির নেতা-কর্মীরা জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ছাত্র-জনতার বিক্ষোভ শেষে ফেরার পথে হামলার শিকার হয়েছেন সংগঠনের নেতা-কর্মীরা। তাঁরা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার হচ্ছে। পরে পরিচয় শনাক্ত হওয়া মরদেহ মর্গ থেকে নিয়ে যান স্বজনেরা। পরিচয় শনাক্ত না হওয়া মরদেহগুলো পড়ে থাকে মর্গে ‘বেওয়ারিশ’ হিসেবে। পরে এসব মরদেহ দাফন ও সৎকারের জন্য হস্তান্তর করা হয় আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে।
৪ ঘণ্টা আগে
‘হাকালুকি হাওরে আগের মতো মাছ মেলে না। হাওরের পানির নিচে হাত দিলেই শুধু প্লাস্টিক হাতে আসে। হাওরের গভীরতা অনেকটাই কমে গেছে। আগে যে জায়গায় ১৫-২০ ফুট গভীর পর্যন্ত পানি ছিল, এখন সেই জায়গায় মাত্র ৫-৭ ফুট। পলিমাটি ও বালু এসে ধীরে ধীরে বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে। সরকারিভাবে হাওর রক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৪ ঘণ্টা আগে
সিলেটে হাম ও এর উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। হামের জন্য ডেডিকেটেড হাসপাতালে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। আবার অনেক শিশুর অভিভাবক শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন।
৫ ঘণ্টা আগে
বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে সংঘবদ্ধ হয়ে যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে বিক্ষোভ, মিছিল ও গোপন বৈঠক না করতে পারে, সেজন্য কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
৫ ঘণ্টা আগে