
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সম্পাদক ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের এপিএস আনিসুর রহমান আনিসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ভোরে উপজেলার রানীগাঁও ইউনিয়নের গাভীগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আনিসুর রহমান আনিসের বিরুদ্ধে চুনারুঘাট থানায় নাশকতার মামলা রয়েছে।

হত্যাকাণ্ডের শিকার নারী তাঁর গ্রামের বাড়ির জমি বন্ধক রেখে ৭০ হাজার টাকা পেয়েছিলেন। ওই টাকা আত্মসাৎ করতে স্বামী মনিরুল ইসলাম তাঁকে বিভিন্নভাবে চাপ দিয়ে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় কয়েক দিন ধরে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল। একপর্যায়ে মনিরুল তাঁর ওপর নির্যাতনও চালান বলে জানিয়েছে এসআরবি...
৪ মিনিট আগে
বরিশালের গৌরনদীতে রাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় করা অভিযোগের ভিত্তিতে এক যুবককে আটক করেছে পুলিশ। অপরজন পলাতক রয়েছেন।
১১ মিনিট আগে
নাটোরের বড়াইগ্রামে পুত্রবধূকে কোপাতে বাধা দেওয়ায় স্ত্রী রওশন আরাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে নুরুল ইসলামের বিরুদ্ধে। শুক্রবার সকালে জলন্দা গ্রামে ঘটনার পর তিনি থানায় আত্মসমর্পণ করেন। আহত রওশন আরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
১৮ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আল বারাকা হাসপাতালে ভুল অস্ত্রোপচারের অভিযোগে প্রসূতি পপি আক্তারের মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনেরা। মরদেহ নিয়ে হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেন তাঁরা। ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
২৭ মিনিট আগে