
‘অতিরিক্ত গতিতে’ গাড়ি চালানোর অভিযোগে আশরাফুল আলম ওরফে হিরো আলমকে ২৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে এ জরিমানা করে হাইওয়ে থানা-পুলিশ।
হাইওয়ে থানা-পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের চুনারুঘাটে গাড়ি নেওয়ার জন্য আসছিলেন হিরো আলম। পথে শায়েস্তাগঞ্জ থানার উলুকান্দি রেল গেট এলাকায় আসলে উপপরিদর্শক (এসআই) আলাউদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ হিরো আলমের গাড়ি আটক করে। গাড়ির কাগজপত্র সঠিক পেলেও অতিরিক্ত গতি থাকার কারণে মামলা দিয়ে ২৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
হিরো আলমের গাড়ির ড্রাইভার আব্দুর রহমান জানান, পরিচয় দেওয়ার পরও পুলিশ তাঁদের কাছ থেকে জরিমানা আদায় করেছে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভুইয়া বলেন, ‘শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ নিয়মিত ডিউটি হিসেবে তল্লাশির সময় মঙ্গলবার দুপুরে হিরো আলমের গাড়িটি আটক করা হয়। পরে কাগজপত্র সঠিক পেলেও অতিরিক্ত গতি থাকার কারণে মামলা দিয়ে ২৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।’
আইনানুযায়ী জরিমানা আদায় করা হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দেখে জরিমানা করা হয়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে এইচএসসি প্রথম বর্ষে ভর্তির সুযোগ পাচ্ছে জিপিএ-৫ না পাওয়া ৪৮ জন শিক্ষার্থী। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল কালাম আজাদ।
৭ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সরকারি খালের একাংশ বালু দিয়ে ভরাট করে দখলের চেষ্টার অভিযোগে ইয়াসমিন আক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে জৈনসার ইউনিয়নের কাঠালতলী গ্রামে অভিযান পরিচালিত হয়।
১৬ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম।
২৩ মিনিট আগে
পুলিশ মাদক মামলার আসামি এনামুল হককে গ্রেপ্তারে ২ নম্বর চর এলাকায় অভিযানে যায়। গ্রেপ্তারের সময় এনামুল ও তাঁর পরিবারের সদস্যরা পুলিশ সদস্যদের বাধা দেন এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।
২৯ মিনিট আগে