হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট পুরোনো মহাসড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়ি থেকে মাত্র ২০০ গজ দূরে এ ঘটনা ঘটে। ডাকাত দল দুটি প্রাইভেট কার থামিয়ে যাত্রীদের স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নেয়। এ সময় যাত্রীদের মারধরও করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা পালিয়ে যায়।
কামাইছড়া এলাকার বাসিন্দা মাসুক মিয়া জানান, কামাইছড়া থেকে মুছাই পর্যন্ত এলাকাটি পাহাড়ি হওয়ায় এটি ডাকাতদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এক মাসের ব্যবধানে তিনবার এই সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। ১৫-২০ জনের সংঘবদ্ধ ডাকাত দল রাতের অন্ধকারে পাহাড়ের গাছ কেটে সড়কে ফেলে পথ অবরুদ্ধ করে ডাকাতি করে এবং নির্বিঘ্নে পালিয়ে যায়। তিনি সড়কে পুলিশের টহল আরও জোরদার করার দাবি জানান।
বড়গাঁও গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম বলেন, বাহুবল ও চুনারুঘাট থানার পুলিশ সমন্বিত অভিযান চালালে অনেক ডাকাতকে আটক করা সম্ভব হবে।
সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, মাত্র তিন মিনিটের মধ্যে ডাকাতির ঘটনা ঘটে। তাদের টিম রশিদপুর এলাকায় অবস্থান করছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছালেও ডাকাত দল এরই মধ্যে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, চুনারুঘাটের রানীগাঁও ও আশপাশের কিছু দুর্বৃত্ত এই ডাকাতির সঙ্গে জড়িত।
হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান জানান, ডাকাতির খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ডাকাতেরা দুটি মোবাইল ও একটি মানিব্যাগ নিয়ে গেছে।
সাজেদুর রহমান আরও বলেন, ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে এই সড়কে পুলিশের টহল আরও জোরদার করা হবে।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিকল ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম কাজী জাফর (৩৫)। তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার মানিকারহাট গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
১৩ মিনিট আগে
পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ ও গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার বেলা ১১টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায় ঘোষণা শুরু করেন এবং ১১টা ৩৫ মিনিটে রায় পড়া শেষ করেন।
২৭ মিনিট আগে
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা বাজার এলাকায় কংস নদের ওপর নির্মিত বেইলি সেতুটি ধসে পড়ায় তারাকান্দা-ধোবাউড়া প্রধান সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুই পারের হাজারো মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
১ ঘণ্টা আগে
গত ১৯ মে সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর পল্লবীর সেকশন-১১-এর একটি বাসার ৫ তলা ভবনের তৃতীয় তলার উত্তর পাশের কক্ষের বেডরুম থেকে আট বছরের শিশু দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। তার কাঁধ থেকে দুই হাত আংশিক বিচ্ছিন্ন ছিল। একটি বালতি থেকে মাথা উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে