
গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার পুকুরে পড়ে গাড়িচালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের বউ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম পলাশ মোল্লা (৩৮)। তিনি ফুকরা দক্ষিণপাড়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রাইভেট কারচালক পলাশ মোল্লা ঢাকা থেকে নিজ গ্রাম ফুকরায় আসার পথে রাত ১টার দিকে ফুকরার বউ বাজারের কাছাকাছি স্থানে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারান। ফলে গাড়িটি সড়কের পাশে দেলোয়ার শেখের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ভোরের দিকে লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফি উদ্দিন খান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে পলাশ মোল্লাকে মৃত অবস্থায় উদ্ধার করে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৯ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৯ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে