Ajker Patrika

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মণ্ডল। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যাকারী ইউনূস গংয়ের ফাঁসি চাই’ লেখা পোস্টার লাগানোর অভিযোগে লিটন মণ্ডল (৩২) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।

Gopalganj-2

আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে তাঁকে আটক করা হয়। লিটন গোপালগঞ্জ জেলা শহরের বেদগ্রাম এলাকার নির্মল মণ্ডলের ছেলে। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের শ্রমবিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা আওয়ামী লীগের ব্যানারে ওই পোস্টার লাগাচ্ছিলেন লিটন। পোস্টারে ‘১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যাকারী ইউনূস গংয়ের ফাঁসি চাই’ লেখা ছিল। এ সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোস্টারসহ তাঁকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহামুদ বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার পর তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত