
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
আজ সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইক্রোবাস চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গোপালগঞ্জ সদর উপজেলার আব্দুল কালামের ছেলে আব্দুল করিম (২৮), কোটালীপাড়া উপজেলার বাগান উত্তর পাড়া গ্রামের সামাদ শেখের ছেলে হালিম শেখ (৫৮), একই উপজেলার টুপুরিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে আজিজুর রহমান (৪৫), একই গ্রামের কালাম মোল্লার মেয়ে ফাতেমা (৪২), আজিজুর রহমানের মেয়ে তাহসিনা (২০), একই উপজেলার বন্দে আলীর ছেলে রিফাত আলী (২০), একই উপজেলার মাঝবাড়ী গ্রামের দাউদ দাড়িয়ার ছেলে মামুন দাড়িয়া (৪২) ও প্রাইভেট কারের চালক খুলনার ছোট বয়রার লোকমান ফরাজী ছেলে রাব্বি (২৯)।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহম্মেদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কোটালীপাড়া স্টার এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে অপর একটি বাসকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে একটি প্রাইভেটকারও সজোরে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।

এতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং মাইক্রোবাস ও প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক নিহত হন। এছাড়া বাস ও প্রাইভেটকারের অন্তত ১৫ যাত্রী আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। গুরুতর আহত ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

বরিশালের সাগরদী এলাকায় ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩১২ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইক জব্দ করা হয়।
৪ মিনিট আগে
রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে ঈদকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের নির্বিঘ্ন যাতায়াতের লক্ষ্যে বিশেষ ট্রাফিক ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ।
৩৫ মিনিট আগে
নরসিংদীর রায়পুরা উপজেলায় ইয়াসমিন ওরফে সুমন (২৬) নামের তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চাঁদনী ওরফে বাবু (২৬) নামের তৃতীয় লিঙ্গের আরও একজন গুরুতর আহত হন।
১ ঘণ্টা আগে
হামের প্রকোপ মোকাবিলায় সরকারের বিশেষ টিকাদান কর্মসূচিতে সারাদেশে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, কর্মসূচির অর্জনের হার ১২২ শতাংশে পৌঁছেছে এবং যেসব উপজেলায় প্রথম ধাপে ক্যাম্পেইন হয়েছে সেখানে সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমেছে।
১ ঘণ্টা আগে