
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় স্কুলছাত্রী ও এক যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত নয়ন গোলদারকে আটক করেছে পুলিশ। কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নয়ন গোলদারকে আজ রোববার ভোরে পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলা থেকে আটক করা হয়।
কাশিয়ানী ও মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্যাতনের ঘটনার পর প্রধান অভিযুক্ত নয়ন গোলদার এলাকা থেকে পালিয়ে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী থানা পুলিশের একটি দল মাদারীপুরের রাজৈর উপজেলায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে কাশিয়ানী থানায় নিয়ে আসে।
নাফিছুর রহমান আরও জানান, ইতিমধ্যে ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবারের সঙ্গে পুলিশের যোগাযোগ হয়েছে। তাঁদের মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে। মামলা দায়েরের পর ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গত ২৮ জুলাই দুপুরে উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় উদয়ন বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক স্কুলছাত্রী ও এক যুবককে প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে।
নির্যাতনের দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর অপমান ও লোকলজ্জার কারণে অষ্টম শ্রেণির ওই ছাত্রী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে বলেও অভিযোগ পাওয়া যায়।

খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন বলেছেন, স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায় শুধু একজন বিজ্ঞানীই ছিলেন না, তিনি ছিলেন একজন সফল উদ্যোক্তা, শিক্ষাবিদ ও সমাজসংস্কারক। বিদেশে শিক্ষকতা ও গবেষণার সুযোগ থাকলেও তিনি জন্মভূমিকে কখনো ভুলে যাননি এবং ব্যক্তিগত বিলাসিতার চেয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণকে
৩ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে এক মাদ্রাসা শিক্ষককে তুলে নিয়ে গিয়ে মধ্যযুগীয় কায়দায় মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে উপজেলার চতরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে। আজ রোববার দুপুরে চতরা বাজারে এ ঘটনা ঘটে...
৮ মিনিট আগে
হোটেল ও রেস্তোরাঁ আইনানুযায়ী হোটেল পরিচালনার লাইসেন্স না থাকা, রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ ও পরিবেশন যোগ্য খাবারে মাছির উপস্থিতি থাকায় ভোক্তা অধিকার আইনে বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ম্যানেজার হাসান আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৭ মিনিট আগে
ময়মনসিংহের ধোবাউড়ার সীমান্তবর্তী নদ নিতাই। দীর্ঘদিন ইজারা বন্ধ থাকার পর বালু উত্তোলন শুরু হয়েছে। এতে বিপাকে পড়েছে ধোবাউড়া-হালুয়াঘাটের বিভিন্ন সড়কে চলাচলকারী সাধারণ মানুষ। নিয়ম-নীতির তোয়াক্কা না করে উত্তোলিত বালু ট্রাকে ভরে অবাধে চলাচল করায় নষ্ট হচ্ছে হালুয়াঘাটের ৬টি ইউনিয়নের বিভিন্ন সড়ক।
২০ মিনিট আগে