
গোপালগঞ্জে পুলিশের উপর হামলা, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলা ও গাছ কেটে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা।
আজ বুধবার সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াগড় চরপাড়ায় হামলা ও পুলিশের গাড়িতে আগুন দেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) আহমেদ বিশ্বাস, গাড়ির চালক কাওছার ও পুলিশ সদস্য মিনহাজ আহত হন।
গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা উপলক্ষে নেতা-কর্মীদের মার্চ টু গোপালগঞ্জকে কেন্দ্র করে আজ সকালে ছাত্রলীগের নেতা-কর্মীরা খাটিয়াগড় এলাকায় সমবেত হয়। খবর পেয়ে পুলিশের একটি টহল টিম ঘটনাস্থে গেলে হামলা করে তারা। এ সময় পুলিশের গাড়িতে ভাঙচুর চালানোর পর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে বেলা ১১টার দিকে সদর উপজেলার গোপালগঞ্জ টেকেরহাট সড়কের কংশুর নামক স্থানে একদল মানুষ সড়কে ব্যারিকেড দেয়। খবর পেয়ে গোপালগঞ্জ সদর উপজেলার ইউএনও এম রকিবুল হাসান ঘটনাস্থলে গেলে তাঁর গাড়িতে হামলা চালায় তারা। এ সময় তাঁর গাড়িচালক হামিম আহত হন।
এনসিপির পদযাত্রার প্রতিবাদে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কাঠি নামক স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। পরে বেশ কয়েকটি স্থানে বড় বড় গাছ ফেলে সড়ক বন্ধ করে দিয়ে বিক্ষোভ করতে থাকে তারা।
এ ছাড়া কোটালীপাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো গোপালগঞ্জে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, এপিবিএন এর সদস্যরা টহল জোরদার করেছে। বেলা ১১টায় গোপালগঞ্জ পৌর পার্কে পদযাত্রা ও সমাবেশ হওয়ার কথা থাকলেও এনসিপির নেতারা এখনো সেখানে পৌঁছাতে পারেননি। সমাবেশস্থলে স্বল্পসংখ্যক নেতা-কর্মী রয়েছে।

এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে ভোলার চরফ্যাশন উপজেলার শিক্ষার্থী মো. রাসেল (১৭)। কিন্তু এই সুখবর জেনে যেতে পারল না সে। ফল প্রকাশের মাত্র চার দিন আগে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছে সে। গত সোমবার পরীক্ষার ফলাফল দেখার পর রাসেলের শোকে পরিবার, স্বজন ও সহপাঠীরা কেবল কাঁদছে।
২৩ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার আমতলী-গাজীপুর আঞ্চলিক সড়কের অন্তত ২০০ মিটার অংশ ধসে পড়েছে। গত শুক্রবার উপজেলার কালীবাড়ি এলাকায় চালিতাবুনিয়া খাল ঘেঁষে সড়কে ধস দেখা দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কার্যাদেশ অনুসারে ঠিকাদারের কাজ না করা, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ অনিয়মের কারণে সড়কের এই হাল হয়েছে।
২৭ মিনিট আগে
এসএসসি পরীক্ষায় ঠাকুরগাঁওয়ের পাঁচটি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব বিদ্যালয় থেকে ২৪ জন পরীক্ষায় অংশ নেয়। সবাই অকৃতকার্য হওয়ায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা শিক্ষা অফিস।
৩০ মিনিট আগে
গভীর রাত। হঠাৎ পাহাড়ের নীরবতা ভাঙে গাছ ভাঙার শব্দে। আতঙ্কে ঘুম ভাঙে আশপাশের বাসিন্দাদের। ঘর থেকে বেরিয়ে দেখে, একদল বন্য হাতি এগিয়ে আসছে। মশাল জ্বালিয়ে, ঢাকঢোল পিটিয়ে, চিৎকার করে হাতি তাড়ানোর চেষ্টা শুরু হয়। কখনো হাতির পাল ফিরে যায় পাহাড়ে, কখনো ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা।
৩৬ মিনিট আগে