গোপালগঞ্জের মুকসুদপুরে স্ত্রী ও সন্তানের গায়ে অ্যাসিড নিক্ষেপ এবং ঘরে আগুন দেওয়ার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এদিকে গত মঙ্গলবার রাতে উপজেলার গোহালা ইউনিয়নের মুনিরকান্দি গ্রামের ওই ঘটনায় দগ্ধ দুজনকে গতকাল বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী মোছা. হেলেনা আক্তারের (৩৫) মামা মোশারফ শেখ বলেন, ১৪ বছর আগে একই উপজেলার মোচনা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মো. ওসমান খানের সঙ্গে হেলেনার বিয়ে হয়। প্রথম বিয়ের কথা গোপন রেখে হেলেনাকে বিয়ে করেন ওসমান। তাঁদের সংসারে এক ছেলে সন্তান (১৩) রয়েছে। প্রথম স্ত্রী থাকা এবং স্বামী মাদকাসক্ত ও বখাটে হওয়ার কারণে বিয়ের তিন বছর পর বিচ্ছেদ হয় তাঁদের। একমাত্র শিশুসন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন হেলেনা। তবে সন্তানকে দেখতে মাঝেমধ্যে হেলেনার বাবার বাড়িতে আসতেন ওসমান।
মোশারফ শেখ আরও বলেন, একপর্যায়ে বিচ্ছেদের সাত বছর পর তাঁদের আবার বিয়ে হয়। সম্প্রতি ব্যবসা করতে হেলেনার কাছে টাকা চান ওসমান। সে টাকা দিতে রাজি না হওয়ায় কলহের সৃষ্টি হয়। এরই জেরে গত ৪ জুন রাতে ঘুমিয়ে থাকা স্ত্রী ও সন্তানের গায়ে জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করেন ওসমান। পরে ঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান তিনি। তাতে হেলেনা ও সন্তানের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তাদের প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন রাতে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি জানতে পেরে মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। অ্যাসিড নিক্ষেপ ও ঘরে আগুন দেওয়ার ঘটনায় হেলেনার বাবা চুন্নু শেখ মুকসুদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার পর থেকে ওসমান পলাতক রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নেত্রকোনার পূর্বধলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এক ব্যস্ত বাজারে পিস্তল দিয়ে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে স্থানীয় জেলা তাঁতী দলের সহসম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিক ওরফে হাজি সিদ্দিকের বিরুদ্ধে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের ইচুলিয়া...
৯ মিনিট আগে
বিবৃতিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন নিম্নমুখী। এর মধ্যে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতি বেড়েছে। জ্বালানি সংকটে বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে বেকারত্বও বাড়ছে। এমন পরিস্থিতিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার সাত মাসের মধ্যে দুই দফা জ্বালানি তেলের দাম বাড়িয়েছে।
১৯ মিনিট আগে
বগুড়ার শাজাহানপুরে স্বজনের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্স উল্টে খাদিজা বেগম (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তাঁর ছেলে, পুত্রবধূ ও তিন বছরের নাতি আহত হয়েছেন। আজ সোমবার ভোরে রানীরহাট-মালঞ্চা আঞ্চলিক সড়কের মাথইলচাপড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে স্কয়ার হাসপাতালে এক নবজাতক জন্ম দেওয়ার পর তাকে বাবার হাতে তুলে দিয়ে প্রসূতি মা চলে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার পর সংবাদ পেয়ে নবজাতকের বাবা পরিচয় দেওয়া মো. মমিনকে (২৪) থানা হেফাজতে নিয়েছে পুলিশ...
১ ঘণ্টা আগে