Ajker Patrika

গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে মহিলা দল নেত্রীর ছেলে নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে মহিলা দল নেত্রীর ছেলে নিহত
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সারজিল সিকদার (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। তিনি শহরের ব্যাংকপাড়া এলাকার বাসিন্দা ও পৌর মহিলা দলের সভানেত্রী নিরালা বেগম ও শাহ আলম সিকদারের ছেলে।

নিহত সারজিল গোপালগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ।

রোববার রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের গোবরা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। তাঁর নিহত হওয়ার কথা শুনে স্থানীয় সংসদ সদস্য ডা. কে. এম বাবরসহ বিএনপি নেতৃবৃন্দ হাসপাতালে যান এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘোনাপাড়া থেকে মোটরসাইকেল নিয়ে শহরের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সারজিলের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত