
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে মতিউর রহমান (২৫) নামের এক যুবকের হাত-পা ও মুখমণ্ডল ঝলসে গেছে। গতকাল সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বাজার এলাকার নিজ বাড়িতে বিস্ফোরণের ঘটনায় আহত হন তিনি।
মতিউর রহমান নিলফা বাজার এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার ভবানীপুর মাদ্রাসার ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় মতিউরের বাড়িতে বিস্ফোরণের ব্যাপক শব্দ হয়। স্থানীয় বাসিন্দারা আহত মতিউরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। কিন্তু বিস্ফোরণের ঘটনাটি সন্দেহজনক মনে করায় গোপালগঞ্জ সদর থানা-পুলিশের দুই সদস্যসহ তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত মতিউরের স্বজনদের দাবি, এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে মতিউর আতশবাজি বানানোর চেষ্টা করছিলেন। আতশবাজি বানানোর সময় তা বিস্ফোরিত হয়ে তাঁর ডান হাতের আঙুলের একাংশ উড়ে যায়, পা ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অসিম কুমার ধর বলেন, আহত ব্যক্তির ক্ষত দেখে আতশবাজি থেকে ঝলসানো মনে হয়নি। যে ধরনের ক্ষত হয়েছে, তাতে মনে হয়েছে এটি ককটেল বা হাতবোমা বিস্ফোরণ থেকে হতে পারে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ঢাকা থেকে পুলিশের একটি বিশেষজ্ঞ টিম টুঙ্গিপাড়া আসছে। তারা আসার পর সঠিকভাবে বলা যাবে, আসলে কী ঘটেছিল।’

মন্ত্রী বলেন, ‘একসময় একটি রাজনৈতিক দল ছিল, যা জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়ে আজ পরিত্যক্ত ও জনগণ কর্তৃক বর্জিত হয়েছে। সর্বশেষ এটি নিষিদ্ধ হয়েছে, আর নিষিদ্ধ মানে তো নিষিদ্ধই। তিনি আরও বলেন, ‘জাতি চেয়েছে বলেই দলটি নিষিদ্ধ হয়েছে।
৯ মিনিট আগে
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে সুরাইয়া জান্নাত (১৯) নামে এক তরুণী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে লোহাগাড়ার চুনতি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন যাত্রী আহত হন।
১৪ মিনিট আগে
ডিএমপি কমিশনার জানান, যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষায়িত ইউনিট, স্পেশাল ব্রাঞ্চ, র্যাব, সিটিটিসি এবং ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল টিম দ্বারা প্রতিটি ভেন্যু ও রুট সুইপিং বা তল্লাশি করা হয়েছে।
১৭ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রকৃত সুবিধাভোগী কৃষকদের অনুপস্থিতিতে তাঁদের নামে বরাদ্দকৃত বিনা মূল্যের সার ও ধানের বীজ বিতরণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
২০ মিনিট আগে