
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আজ শুক্রবার আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তাবলিগ জামাতের বৃহত্তর আসর (সাদপন্থী) বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এদিন বাদ ফজর পাকিস্তানের মাওলানা ওসমানের আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আর তা বাংলায় অনুবাদ করছেন মাওলানা জিয়া বিন কাসিম।
সাদপন্থীদের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়কারী মো. সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃহস্পতিবার থেকেই ইজতেমা ময়দানের ভেতরে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মুসল্লিরা খিত্তায় অবস্থান নিয়ে তাসকিল, ইমান ও আমলের কথা শুনছেন। দেশের পাশাপাশি বিদেশি মুসল্লিরাও ময়দানে অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত ৯০টি দেশের প্রায় ৫ হাজার মুসল্লি ময়দানে অবস্থান করছেন।
এই পর্বে অংশ নিতে মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ, মাওলানা সাঈদ, মাওলানা ইলিয়াস, জামাতা মাওলানা হাসান ময়দানে উপস্থিত হয়েছেন।
ময়দানে মুসল্লিদের উদ্দেশে বৃহস্পতিবার বাদ জোহর ভারতের মাওলানা ফারুক বয়ান করেন। তাঁর বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা আশরাফ আলী। বাদ আসর পাকিস্তানের মাওলানা হারুন কুরাইশী উর্দুতে বয়ান করেন আর বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা মনির এবং বাদ মাগরিব তাঁর বয়ান বাংলায় তরজমা করেন আব্দুল্লাহ।

চট্টগ্রামের সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে মোহাম্মদ আমির হোসেন (৪০) নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইমামের বাড়ি বাঁশখালী উপজেলায়।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, মঙ্গলবার (২৩ জুন) যাত্রাবাড়ী থানা-পুলিশ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
ডিএমপি জানায়, জননিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
২ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ, শিশুসহ মোট নয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে তাঁরা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। বর্তমানে তাঁরা দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
২ ঘণ্টা আগে