Ajker Patrika

ঢাকা-ময়মনসিংহ ও ভোগড়া বাইপাস মহাসড়কে পোশাকশ্রমিকদের অবরোধ, টিয়ার শেল নিক্ষেপ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১০: ৩৮
ঢাকা-ময়মনসিংহ ও ভোগড়া বাইপাস মহাসড়কে পোশাকশ্রমিকদের অবরোধ, টিয়ার শেল নিক্ষেপ
আজ মঙ্গলবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও জয়দেবপুর সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরের জয়দেবপুর ও চান্দনা চৌরাস্তা এলাকায় ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ করছেন আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও জয়দেবপুর সড়ক এবং ভোগড়া বাইপাস অবরোধ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে এরপরও শ্রমিকেরা সড়ক ছাড়েননি।

একই দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায়ও সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সেখান থেকে সরিয়ে দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে মহানগরের জয়দেবপুর ও চান্দনা চৌরাস্তা এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শত শত শ্রমিক জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও জয়দেবপুর সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয়।

আজ মঙ্গলবার সকাল থেকে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও জয়দেবপুর সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা
আজ মঙ্গলবার সকাল থেকে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও জয়দেবপুর সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ও বিজিবি টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে শ্রমিকেরা সড়ক অবরোধ অব্যাহত রাখেন।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। তাঁদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত