Ajker Patrika

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার। ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা ফরহাদ (৪১) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ফরহাদ টাঙ্গাইল জেলার সদর উপজেলার শালিনাপাড়া এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সোমবার ভোরে কারাগারে ফরহাদ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ভোর পৌনে ৪টার দিকে তাঁকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, একটি হত্যা মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডাদেশ পাওয়ার পর ২০১৯ সালের ২৬ আগস্ট ফরহাদকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছিল।

সিনিয়র জেল সুপার মো. আব্দুল্লাহ আল মামুন আরও জানান, ময়নাতদন্তসহ প্রয়োজনীয় সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিহতের মরদেহ তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে কারা বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত